ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ


সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ

সৌদি আরবে শতাধিক বাংলাদেশি শ্রমিকের প্রায় ৮ কোটি টাকা বকেয়া বেতন আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ভৈরবের এক প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সবুর খান। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের খান বাড়ির মৃত ইসমাইল মিয়ার ছেলে।
ভুক্তভোগী শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবুর খান সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন কোম্পানিতে কাজে লাগাতেন। কাজের বিনিময়ে কোম্পানি থেকে শ্রমিকদের পাওনা টাকা তার মাধ্যমে পরিশোধ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
ভুক্তভোগীদের দাবি, শতাধিক শ্রমিকের কারও দুই মাস, কারও তিন মাস, আবার কারও ছয় মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে তাদের প্রায় ৮ কোটি টাকার মতো পাওনা আটকে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় প্রবাসী শ্রমিকদের অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। দেশে থাকা পরিবারের ভরণপোষণ, ঋণের কিস্তি এবং প্রবাসে থাকা-খাওয়ার খরচ চালাতে গিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে ভুক্তভোগী শ্রমিক শরীফুল ইসলাম, আরিফ, উসমান মিয়া ও অলি উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে তাদের পাওনা বেতন পরিশোধ করা হচ্ছে না। বারবার টাকা চাইলেও নানা অজুহাত ও টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ার কারণে সবুর খান তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের বেতন পরিশোধের পর সৌদি আরবে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন কয়েকজন শ্রমিক।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সবুর খান। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের কাছে তার ৮ কোটি টাকা নয়, প্রায় সাড়ে ৩ কোটি টাকা বকেয়া রয়েছে। কোম্পানির কাছ থেকে টাকা পাওয়ার পর শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে।
হুমকির অভিযোগের বিষয়েও তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকরা তাদের বকেয়া বেতন দ্রুত আদায়ে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মাঝে ঋণ সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মাঝে ঋণ সহায়তা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৫ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণ সহায়তার অর্থ ও আনুষঙ্গিক কাগজপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার অর্থ কাজে লাগিয়ে উপকারভোগীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

ঋণ সহায়তা পেয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীরা। হস্তান্তরিত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গোয়েন্দা পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


বরিশালে গোয়েন্দা পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ তৎপরতা

বরিশাল মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ এ অভিযানে অংশ নেয়।

অভিযানকালে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশি নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ জন

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, অপরাধে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী ও অপরাধীদের ধরার জন্য বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ৯ জন চোর-ছিনতাইকারী, ৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া তাদের বিরুদ্ধে চলমান রয়েছে।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) এবং আমান উল্লাহ (২৬)। তারা কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) এবং মো. আইয়ুব (২৫)। সজিব দে ও অপু দে চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের শাহ ওমরাবাদ এলাকার বাসিন্দা। অন্যরা কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) এবং আবু তৈয়ব (২৭)।

ধর্তব্য অপরাধের জন্য গ্রেপ্তার তিনজন হলেন—মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) এবং মো. মাজেদ। এছাড়া, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ আলী আরও জানিয়েছেন, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি : দিপু ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পূজামণ্ডপ ও বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য এক কোটি টাকা অনুদান চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ থেকে পাওয়া এ অনুদানের চেক বুধবার দুপুরে গোলাকান্দাইল এলাকার নিজ বাসভবনে তারাবো পৌরবাসীর মাঝে বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ আরও অনেকে।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জবাসীর জন্য কাজ করতেই আমরা দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। আমাদের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে একটি স্বপ্নের, উন্নত রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন, আর আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তার দিক-নির্দেশনায় রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের তত্ত্বাবধানে জেলা পরিষদ থেকে তারাবো পৌরবাসীর জন্য এক কোটি টাকা অনুদান আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%