প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ তৎপরতা
বরিশাল মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশি নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন