ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী


গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, "একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না।" তিনি বলেন, "কিছু জায়গায় অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কিছু জায়গায় হয়নি। এই সমন্বয় বিগত শিক্ষা সময়ে ছিল না।"

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

এহছানুল হক মিলন আরও বলেন, "আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সময়ে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে সাজানো যায় তা নিয়ে পরিকল্পনা করেছিলেন।" তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করার কথাও উল্লেখ করেন, যা শিক্ষাকে দ্রুততর করার জন্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, "বিগত ১৭ বছরে এই শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছিল, যা জনগণের কাছে পৌঁছায়নি।"

মন্ত্রী জানান, "সে জন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দেওয়া হয়েছে।" এরপর স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সে জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নতুন বই হিসেবে কারিগরি শিক্ষা আমাদের দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অমানবিক: জাবীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অমানবিক: জাবীন

অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন মন্তব্য করেছেন, জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এবং অমানবিকতার বিরুদ্ধে। যুবলীগের (নিষিদ্ধ) এক নেত্রীর ছেলের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেন।

শনিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তাজনূভা জাবীন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো দানব আর অমানবিক হয়ে আওয়ামী লীগকে ডিল করার চিন্তা সরকারসহ সবাইকে বাদ দিতে হবে। যেকোনো অন্যায়, অন্যায্যতার বিরুদ্ধে মানুষের মুখ খুলে গেছে। সেটা যদি পতিত আওয়ামী লীগের পক্ষেও যায় তাও মানুষ বলবে। জুলাই হয়েছিলই অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে।’

যুবলীগ নেত্রীর ছেলের মৃত্যুতে প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরে তাজনূভা জাবীন বলেন, ‘কারাগারে আটক যুবলীগ (নিষিদ্ধ) নেত্রীর ছেলের মৃত্যুতে, তার প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক হলো। সরকারকে বুঝতে হবে, তাদের প্রত্যেকটি ছোট বড় পদক্ষেপ পুরো জুলাইপরবর্তী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। সরকারের এই অমানবিক সিদ্ধান্তের দায় আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। যেটা আমরা একেবারেই চাই না।’

তিনি আরও বলেন, ‘চলমান আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে যখন সবাই সোচ্চার তখন এরকম ভুল, তাদেরকে অজুহাত/উপলক্ষ্য তুলে দেয় তাদের হিংস্রতার যৌক্তিকতার পক্ষে। আপনারা (সরকার) যে কারণে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় চলমান সহিংসতায় আওয়ামী লীগের হাতে লাশ তুলে দিয়ে তাদের শক্তিশালী না করার কৌশল নিলেন, ঠিক একই কারণে এরকম অমানবিক সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসতে হবে, বিরত থাকতে হবে।’

পোস্টের শেষে তাজনূভা জাবীন বলেন, ‘বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না ওদিকে আসল কালপ্রিট আওয়ামী রাঘব বোয়ালরা বিদেশে, অনলাইনে দিব্যি আছে। অত্যন্ত দুঃখজনক, নিন্দা জানাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, "ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।"

তিনি পাকিস্তান সফরের সময় দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করেছেন। সফরের সময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ প্রতিনিধি দলকে অত্যন্ত অমায়িকভাবে ও আন্তরিকতার সঙ্গে দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে, পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেও প্রশ্ন করা যায়: সৈয়দ জুবায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


এখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেও প্রশ্ন করা যায়: সৈয়দ জুবায়ের

গত ১৭ বছর ধরে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রতি প্রশ্ন করার সুযোগ ছিল না, তবে বর্তমানে সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বলে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।

তিনি শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামে সময় টিভির সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

সৈয়দ জুবায়ের বাবু উল্লেখ করেন, সাংবাদিকরা রাষ্ট্রের আয়নার মতো। তারা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে অগ্রণী ভূমিকা পালন করছেন।

সমাজে ঘটে যাওয়া নানা অনিয়ম, দুর্নীতি এবং মানুষের দুর্দশার বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরে সমস্যা সমাধানে রাষ্ট্রকে সহায়তা করা সাংবাদিকদের দায়িত্ব বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে বিরোধী দলগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে। আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই ইস্যুতে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) কংগ্রেসের পার্লামেন্টারি কৌশল নির্ধারণ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, পার্লামেন্টে আসনের সংখ্যা কম থাকলেও প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তাদের বিরোধিতা চলতে থাকবে। তিনি মন্তব্য করেন, বিজেপি এই উদ্যোগটি নিজেদের রাজনৈতিক লাভের জন্য গ্রহণ করছে।

বৈঠক শেষে কংগ্রেসের সংসদ সদস্য গৌরব গগৈ জানান, তারা লোকসভার বর্তমান আসনসংখ্যা অপরিবর্তিত রেখে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ চালু করার পক্ষে। তিনি অভিযোগ করেন, নারীদের আসন সংরক্ষণের জন্য সীমানা পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন নেই; বরং সরকারের উদ্দেশ্য হলো ভোটারদের কোথায় ভোট দিতে হবে তা নিয়ন্ত্রণ করা এবং নির্বাচন কমিশনকে একটি হাতের পুতুল হিসেবে ব্যবহার করা।

অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রাজ্যে সমান হারে লোকসভার আসন ৫০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যাতে মোট আসন সংখ্যা বেড়ে ৮৫০ হতে পারে এবং ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর আসন অনুপাত অপরিবর্তিত থাকবে। এর আগে, গত এপ্রিল মাসে জনগণনার শর্তে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল বিরোধীদের আপত্তির কারণে আটকে গিয়েছিল। নতুন প্রস্তাবে বিরোধীদের আপত্তি কতটা মোকাবিলা করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%