প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, "ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।"
তিনি পাকিস্তান সফরের সময় দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করেছেন। সফরের সময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ প্রতিনিধি দলকে অত্যন্ত অমায়িকভাবে ও আন্তরিকতার সঙ্গে দেখাশোনা করেছেন।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সবশেষে, পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
#ডব্লিউএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন