০৬:৫২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানার এলাকা থেকে পুলিশ ৬০ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী।
পুলিশ গত ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ সহ-সভাপতি মো. অপু (২৮)-সহ মোট ৬০ জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মশালা শনিবার (২৮ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম. এ. খান বেলাল। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা, পিএইচডি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
কর্মশালায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মো. সোহেল খুরশীদ প্রমুখও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশ, যা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ছিল। শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের উদ্যোগে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু'র সভাপতিত্বে এবং রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারন সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ একত্রিত রয়েছে। বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যদি এলাকায় বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে। "আপনারা যদি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তবে চুপচাপ থাকেন। আপনারা যদি কোনরকম সন্ত্রাসী কার্যক্রম চালান তবে আমরা আপনাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে সোপর্দ করবো।" জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ