ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিউতায় অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জন


সিউতায় অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জন

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউটায় অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এদিকে, স্পেনের সীমান্তে নিরাপত্তা জোরদার করায় ৪৮ হাজার ৩০০-এর বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। রবিবার স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিইর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো থেকে সাঁতরে সিউতায় প্রবেশের চেষ্টা করার সময় ডুবে যাওয়া ৭২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ ঠেকাতে, স্পেনের কর্তৃপক্ষ শনিবার তারাজাল সীমান্ত এলাকায় ৫০০ মিটার দীর্ঘ একটি সমুদ্র প্রতিবন্ধক স্থাপন করেছে।অভিবাসন সংকটের পর সিউতা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। তবে শহরে অবস্থানরত অভিবাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে।কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিবাসীদের কয়েকটি দলকে তারাজাল সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান দিয়ে তারা মরক্কোতে ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই স্বেচ্ছায় ফিরে গেছেন বলে কর্তৃপক্ষ জানায়।সিউতা থেকে প্রায় ২২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত স্পেনের আরেকটি ছিটমহল মেলিলাতেও সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। সেখানে সীমান্ত বেড়ার কাছে অবৈধভাবে প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বেনি-এনজার সীমান্ত ক্রসিংয়ে যান চলাচল সাময়িকভাবে ধীর করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে যানবাহন ও পথচারী চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।স্পেনের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট জানিয়েছে, সিউতায় চিকিৎসা নেয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে স্পেনের মূল ভূখণ্ডে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে।স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বৃহস্পতিবার ৫০ হাজারেরও বেশি অভিবাসী অবৈধভাবে সিউতায় প্রবেশ করেছেন। তাদের অনেকেই এখন মরক্কোর দিকে ফিরে যাচ্ছেন।এদিকে, চলমান অভিবাসন সংকট নিয়ে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোরাই সংযোগের কারণে গ্যাসলাইন লিকেজ, বাতাসে গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


চোরাই সংযোগের কারণে গ্যাসলাইন লিকেজ, বাতাসে গ্যাস

কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের নদের তলদেশে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনের ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে।

এই ঘটনার সত্যতা শনিবার প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট চললেও প্রায় দেড় মাস ধরে বাতাসে গ্যাস উড়ে নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে গ্যাস নষ্ট হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেনি।

জানা গেছে, অনুমোদনহীন একটি চুনাপাথর কারখানার জন্য চোরাই সংযোগ দিতে গিয়ে এই সমস্যা সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের নদের তলদেশে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনের ছিদ্র দিয়ে গ্যাস প্রায় ৪৫ দিন ধরে অনবরত বের হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিকেজ থেকে প্রতিদিন গ্যাস বুদবুদ আকারে প্রবল গতিতে বের হয়ে আসছে। যার ফলে চারদিকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের সম্পদের এভাবে ক্ষতি হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছে। স্থানীয় ও কিছু প্রভাবশালী অদৃশ্য ব্যক্তিদের সহায়তায় কারখানাটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা এখনও অধরা রয়েছে।

তিতাসের সূত্রে জানা যায়, লিকেজ বন্ধ করতে গিয়ে তিতাস গ্যাসের কর্মীরা হিমশিম খাচ্ছেন। নদীর প্রবল স্রোত, পানির চাপ এবং তলদেশের মাটি ধসে পড়ায় মেরামতের কাজ জটিল হয়ে উঠেছে। নদীর তলদেশে লিকেজের জায়গাটি চিহ্নিত করে মেরামতের চেষ্টা চলছে।

স্থানীয়দের মধ্যে চিন্তা রয়েছে যে, নদীর তলদেশের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে নদীর পাশেই দুই মাস আগে একটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ সময় পাইপলাইনে ছিদ্র হওয়ার কারণে গ্যাস বের হতে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দার মতে, এলাকার শেষ সীমা এবং নদীর পাশে হওয়ায় জায়গাটি বাছাই করা হয়েছে। তাদের মতে, গ্যাস চুরি করে কারখানা চালানোর উদ্দেশ্যে এসব করা হয়েছে। তারা মনে করেন, তিতাস গ্যাসের লোকজনই অবৈধ সংযোগ দিয়েছিল। অন্য কেউ লাইনে হাত দেওয়ার সাহসও করতে পারবে না। তাদের দাবি, কারখানা করতে পেছন থেকে প্রভাবশালী লোকজনের সহায়তা ছিল। যারা জড়িত এবং সহায়তা করেছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

তবে, অবৈধ সংযোগের চেষ্টা হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত করেনি তিতাস কর্তৃপক্ষ।

কাজীরচর গ্রামে বাসিন্দা সবুজ, বাতেন, খলিল মিয়াসহ অন্যান্যরা মনে করছেন যে, এতদিন ধরে গ্যাস নষ্ট হলেও কর্তৃপক্ষের তৎপরতা তাদের চোখে পড়েনি। এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে। এ ধরনের আরো চোরাই লাইন কোথায় রয়েছে, তা সরকারের তদন্ত করে বের করা উচিত এবং দায়ীদের কঠোরভাবে শাস্তির আওতায় আনা উচিত।

কিশোরগঞ্জ তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিসের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পেয়েলসি ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন জানান, লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একই সাথে পাইপলাইনের চাপও কমিয়ে দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ময়মনসিংহ অঞ্চল (ভালুকা) ডিভিশনের ব্যবস্থাপক (অপারেশন) মো. শামীম হোসেন জানান, এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চচাপের সঞ্চালন লাইন। এই লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয় না। তবে, সৃষ্ট সমস্যা ও পাইপলাইনে ছিদ্রের কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসাধু চক্র লাইন ছিদ্র করে গ্যাস নেওয়ার চেষ্টা করেছিল। পাশেই একটি চুনাপাথরের কারখানা রয়েছে। এখানকার লোকজন পলাতক। তদন্ত শেষে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘লিকেজ পুরোপুরি বন্ধ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এখানে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা হয়েছিল কিনা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর উদ্যোগ, ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে ক্যাবের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর উদ্যোগ, ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে ক্যাবের আপত্তি

চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দাম বাড়ানোর বিষয়টি সম্পর্কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক এবং অংশীজনের মতামত নিয়ে সুপারিশ দিতে সংস্থাটি একটি চার সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটির সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিন্তু এ প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর বিভিন্নভাবে এর তীব্র বিরোধিতা করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রবিবার (২ আগস্ট) সংগঠনটি বলেছে, অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা ও অনিয়ম রোধ করা গেলে পানির মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না। দাম বাড়ানোর আগে তারা পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ওয়াসা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম ওয়াসার পরিচালনা পর্ষদের সভায় সংস্থাটির বাণিজ্যিক ও রাজস্ব বিভাগ আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের জন্য পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রতি মাসে ওয়াসার বিদ্যুৎ বিল আগের তুলনায় প্রায় দুই কোটি টাকা বেশি আসছে। এর পাশাপাশি ওয়াসার আইন অনুসারে প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির দাম সমন্বয়ের সুযোগ রয়েছে। এজন্য মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রকাশ করা হয়েছে। তবে এখনো বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই প্রসঙ্গে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম কালের কণ্ঠকে বলেন, ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর একটি প্রস্তাব এসেছে। এ বিষয়ে বোর্ড সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া না নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ওয়াসার গ্রাহক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটি সুপারিশ দেবে। এরপর সেই সুপারিশ আমরা মন্ত্রণালয়ে পাঠাব।

মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই পানির দাম বাড়ানো হবে। আইন অনুযায়ী ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানোর সুযোগ রয়েছে।

ওয়াসা সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৭ টাকা। সংস্থাটির সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, মোট গ্রাহক সংযোগ বর্তমানে রয়েছে ১ লাখ ৪ হাজার ৫১৯টি।

আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবকে বিগত আওয়ামী লীগ সরকারের আচরণ হিসাবে মন্তব্য করেছেন ক্যাব নেতারা।

নেতারা বিবৃতিতে বলেন, দীর্ঘ ১৫ বছর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর অদক্ষ প্রশাসন, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও গ্রাহকস্বার্থ উপেক্ষার কারণে প্রতিষ্ঠার ৬৩ বছরেও চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে দাম বাড়ানোর প্রস্তাবে তারা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারুসহ ক্যাবের নেতারা বিবৃতিতে সই করেছেন।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন জনবান্ধব কল্যাণরাষ্ট্র গঠনের জন্য কাজ চলছে, তখন একটি মহল সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ানোর জন্য নানা ফর্মুলা হাজির করছে। সবজি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং বিভিন্ন সেবা-খাতের মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে ওয়াসার পানির দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরো অসহনীয় করে তুলবে। এটি জুলাই চেতনার পরিপন্থী এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিরও বরখেলাপ। তাই গণতান্ত্রিক সরকারের আমলে প্রথম বোর্ড সভাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আট দফায় ১৬ বছর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চট্টগ্রাম ওয়াসার সাবেক বিতর্কিত এমডি নানা কৌশলে পদে বহাল থেকে প্রতিষ্ঠানটিকে অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য और নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তার সময়ে ১৪ বারের বেশি পানির দাম বাড়িয়ে চট্টগ্রামবাসীর ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হয়েছে। এখনো শহরের এক-তৃতীয়াংশ মানুষ ওয়াসার পানি পায় না। অনেক এলাকায় ময়লা এবং লবণাক্ত পানি এবং ভূতুড়ে বিলের যন্ত্রণায় ভুগতে হচ্ছে গ্রাহকদের। ওয়াসার বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। নিজের আত্মীয়স্বজনকে পদোন্নতি দেওয়া, এমনকি নিজের মেয়ের প্রতিষ্ঠানকে স্যুয়ারেজ প্রকল্পের ঠিকাদার নিয়োগ দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসায় বৈধ ভোক্তা প্রতিনিধি মনোনয়নের বিধানও কর্তৃপক্ষ মানেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ৮ মাস পর লেবাননে ইসরায়েলি অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


দীর্ঘ ৮ মাস পর লেবাননে ইসরায়েলি অভিযান সমাপ্ত

দক্ষিণ লেবাননে ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়কালে ব্রিগেডটি সীমান্তের জুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ বিভিন্ন সামরিক অভিযানও চালায়।

অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এতে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া সেনাবাহিনীর দাবি, অভিযানে ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডিএসসিসি প্রশাসক

গণতন্ত্র টিকলে এগোবে দেশ, স্বৈরাচার ফিরলে পিছিয়ে পড়বে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


গণতন্ত্র টিকলে এগোবে দেশ, স্বৈরাচার ফিরলে পিছিয়ে পড়বে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, গণতন্ত্র যদি টিকে থাকে তবে বাংলাদেশ এগিয়ে যাবে, অন্যদিকে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটলে দেশ আবারও পিছিয়ে পড়বে। দেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ বিভিন্ন সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ডিএসসিসি প্রশাসক বলেন, কেবল একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিবও বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হতে পারে। তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়। রাষ্ট্র পুনর্গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%