০৭:১৯ পি.এম
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এই ঘটনার স্বাক্ষী হয়।
নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গ্রেফতারের প্রক্রিয়ায় রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিমকে শনাক্ত করা হয়। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের রাজপাড়া থানা পুলিশ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দু'পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে, আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে রাকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। সে মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ডিবির অভিযানে ডিজিটাল ক্রাইম এর উদ্দেশ্যে করা ডেটিং সাইট ব্যাবহার করে হা/নি ট্র্যা/ প চক্রের ৭ সদস্য গ্রে/প্তা/র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন