০১:২৬ পি.এম
বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করা ব্যক্তিদের নিষিদ্ধ কিংবা নির্বাসিত করার ঘোষণা দিয়েছে মিলেইর সরকার। এই উদ্দেশ্যে তারা একটি অধ্যাদেশ জারি করেছে। তবে, এই অধ্যাদেশের প্রয়োগের যোগ্যতা এবং আইনি প্রভাব নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
ফরাসি নেটওয়ার্ক রেডিও মন্তে কার্লো তাদের প্রতিবেদনে জানাচ্ছে যে, এই অধ্যাদেশ মূলত বিদেশী নাগরিকদের বিরুদ্ধে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। যারা ‘মৌখিক বা লিখিত যেকোনো উপায়ে ঘৃণামূলক বার্তা ছড়ায় অথবা সামগ্রিকভাবে আর্জেন্টিনার জনগণ কিংবা জাতীয়তার কারণে কোনো আর্জেন্টাইন নাগরিকের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়।
এই সিদ্ধান্তের ন্যায্যতা ব্যাখ্যা করতে গিয়ে সরকার একে ‘আর্জেন্টিনা প্রজাতন্ত্র ও আর্জেন্টাইনদের বিরুদ্ধে সাম্প্রতিক প্রদর্শন’ বলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদ এবং লিওনেল মেসিদের পক্ষে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে ব্যাপক সমালোচনা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মিলেই মুখ খুলেছেন।
আরও পড়ুন: লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারাল
তিনি বলেছেন, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ কে ঢেলেছে? ব্রাজিল সরকার। মোট অর্থায়নের ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। আর তারা আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশও দেয়!’ তবে, তিনি নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
মিলেই আরও দাবি করেছেন যে, এই প্রচারণা মূলত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির দ্বারা অর্থায়িত হয়েছে। তাদের সম্পর্কে তিনি বলেছেন, তারা হলো প্রগতিশীল নেতা যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চান না।
মিলেই সরকারের এই অধ্যাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। ‘প্রয়োজনীয়তা ও জরুরি অধ্যাদেশ’ হিসেবে এটি চেম্বার অব ডেপুটিজ ও সিনেটে যাবার আগে সংসদীয় কমিটি পর্যালোচনা করবে। উভয় কক্ষ যদি একযোগে প্রত্যাখ্যান না করে, তাহলে এটি বাতিল হবে না।
আইনি বিশেষজ্ঞরা এই অধ্যাদেশের শব্দগুলো নিয়ে সমালোচনা করেছেন। সেন্টার ফর লিগ্যাল অ্যান্ড সোশ্যাল স্টাডিসের (সিইএলএস) আন্তর্জাতিক মামলায় বিশেষজ্ঞ আইনজীবী লুসিয়া গালোপো এর বার্তাকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করেছেন। কারণ এতে বিদ্বেষমূলক বক্তব্যের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং তা প্রমাণের কোনো পদ্ধতি নির্ধারণ করা হয়নি। ফলে, এর ব্যাখ্যা ও স্বেচ্ছাচারী প্রয়োগের ব্যাপক সুযোগ থেকে যায়।
আরও পড়ুন: ম্যান সিটির আর্থিক হিসাবের অনিয়ম নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্যের অডিট বিভাগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন