প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী সমবায় এলাকায়। সংঘর্ষের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. বেল্লাল সরদারের ছেলে মো. মেহেদী (২৪), অন্যজন চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংলিশ শিক্ষক এবিএম আবদুর রহিম, যিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মৃত হোসেন মাস্টারের ছেলে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এদিকে, বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি মাহিন্দ্রা। বড় কৈবর্তখালী সমবায় এলাকায় পৌঁছালে উভয় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার ফলস্বরূপ আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং মাহিন্দ্রার চালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার মৃত রমেশ চন্দ্র বেপারীর ছেলে রিমন চন্দ্র বেপারী (৩৫), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বজলুর রহমানের ছেলে মো. আবির রহমান (৩১) এবং একই উপজেলার ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন