ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারাল


লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারাল

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। অলরেডরা অ্যানফিল্ডে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় অর্জন করেছে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোড়া গোলের পাশাপাশি রোনাল্ড আরাউহো ও ফ্লোরিয়ান ভির্টজের গোলে নাটকীয় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ১৮ বছর বয়সী রিও এনগুমোহা, যিনি দুটি গোলে সহায়তা করেছেন।

অ্যানফিল্ডে লিভারপুলের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে ভার্জিল ফন ডাইকের ভুলে বল পেয়ে গোল করেন জর্জেস মিকাউতাদজে। ২৯ মিনিটে সার্জি কার্দোনার গোলে ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। তখন মনে হচ্ছিল, নিজেদের মাঠেই বড় বিপদে পড়তে যাচ্ছে লিভারপুল।

তবে বিরতির আগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাগতিকেরা। ৩৬ মিনিটে কোস্তাস সিমিকাসের কর্নার থেকে হেডে ব্যবধান কমান ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে এনগুমোহার ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান আরাউহো।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু

বিরতির পর লিভারপুলের আক্রমণের গতি আরও বাড়ে। ৬৫ মিনিটে এনগুমোহার দুর্দান্ত ড্রিবলিং ও পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ম্যাক অ্যালিস্টার। তিন মিনিট পর ভির্টজের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-২। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটিই ছিল জার্মান মিডফিল্ডারের প্রথম গোল।

৮৭ মিনিটে তানি ওলুসেইয়ের গোলে আবার উত্তেজনা ফেরে। শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও আর গোল পায়নি ভিয়ারিয়াল। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা হওয়ার কীর্তিও গড়েছেন নগুমোহা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ১৮১ জন বলে জানা গেছে।

এ তথ্যটি বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কার্যক্রমের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, এই সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য মোট ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৫ লাখ ২ হাজার ১৮১ জন।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সেবা প্রদান করা হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ২১ অক্টোবর ২০২৬,

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


আজকের খেলা: ২১ অক্টোবর ২০২৬,

বাংলাদেশ আজ মাঠে নামছে তাদের বাঁচা-মরার লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজে। আজকের ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে, চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল মাদ্রিদও মাঠে নামছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–রংপুর

ময়মনসিংহ–ঢাকা

খুলনা–চট্টগ্রাম

রাজশাহী–বরিশাল

সরাসরি, সকাল ৯–৩০ মি.,

বিসিবি ইউটিউব

ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশ–আফগানিস্তান

সরাসরি, বিকাল ৫–৩০ মি.,

টি স্পোর্টস

গেবেখা টেস্ট: ৪র্থ দিন

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ১–৪৫ মি.,

ট্যাপম্যাড

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

লিল–গালাতাসারাই

সরাসরি, রাত ১০–৪৫ মি.,

সনি স্পোর্টস ১

কোমো–ম্যান ইউনাইটেড

সরাসরি, রাত ১০–৪৫ মি.,

সনি স্পোর্টস ২

রিয়াল মাদ্রিদ–লাইপজিগ

সরাসরি, রাত ১টা,

সনি স্পোর্টস ১

বায়ার্ন–আর্সেনাল

সরাসরি, রাত ১টা,

সনি স্পোর্টস ২

ইন্টার মিলান–শাখতার

সরাসরি, রাত ১টা,

সনি লিভ

লা লিগা

লেভান্তে–বিলবাও

সরাসরি, রাত ১২টা,

টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ বুধবার, দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং নগর কার্যালয়ের ভবনগুলোতে ব্যানার স্থাপন করা হয়েছে, বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদে ১৯৯২ সালের ২০ অক্টোবর ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার লক্ষ্য ছিল দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সংখ্যা এক লাখেরও বেশি।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব স্নাতক দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণের পরিধি বাড়ানো, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে মানসম্মত উচ্চশিক্ষার আওতায় আনতে এসব উদ্যোগ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের ৪-৩ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের ৪-৩ জয়

দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিভারপুল দমে যায়নি। তারা ঘরের মাঠ অ্যানফিল্ডে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছে। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে।

গত রাতে অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এগিয়ে যায়। চতুর্থ মিনিটে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলের সুযোগ নিয়ে জর্জেস মিকাউতাদজে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ৩০ মিনিটের মাথায় নাথান সালিবার পাস থেকে সার্গি কার্ডোনা ব্যবধান দ্বিগুণ করেন। তবে ২-০ পিছিয়ে পড়ার পর আন্দোনি ইরাওলার দলের আক্রমণাত্মক ফুটবল শুরু হয়।

বিরতির আগেই লিভারপুল দুর্দান্তভাবে খেলায় সমতা ফেরায়। কোস্টাস সিমিকাসের কর্নার থেকে হেডে প্রথম গোল শোধ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার রিও এনগুমোহার চমৎকার ক্রসে গোল করে অলরেডদের ২-২ সমতায় ফেরান রোনাল্ড আরাউহো।

বিরতির পর স্বাগতিকরা আক্রমণ আরো জোরদার করে। ৬৫ মিনিটে তরুণ এনগুমোহার নিখুঁত নিচু ক্রস থেকে জোরালো শটে ম্যাক অ্যালিস্টার নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলকে এগিয়ে নেন। এর তিন মিনিট পর কোডি গাকপোর বাড়ানো বল জালে জড়িয়ে স্কোরলাইন ৪-২ করেন বদলি হিসেবে নামা ফ্লোরিয়ান ভির্টজ।

ম্যাচের শেষ দিকে আয়োজে পেরেজের পাস থেকে তানি ওলুওয়াসেয়ি একটি গোল পরিশোধ করে ভিয়ারিয়ালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ের ফলে লিভারপুল তিন ম্যাচে ৩টি জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে এবং গোল ব্যবধানের কারণে শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ঠিক নিচে অবস্থান করছে। অন্যদিকে, ভিয়ারিয়ালের সংগ্রহ সমান ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%