১১:২৩ এম
ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগনে আবু বকর (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আবু বক্কর হচ্ছেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।
আরও পড়ুন: হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিলো।
গত ৩০ জুন রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মামা সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করেন।
লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে প্রথমে আবু বক্করকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান আবু বক্কর।
তিনি আরও জানান, এই হত্যার ঘটনার বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। যদি মামলা রেকর্ড হয়, তাহলে জড়িতদের দ্রুত আইনগতভাবে দায়ের করা হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন