ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ত্রিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


ত্রিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ত্রিশাল উপজেলা শাখা।
‎
‎৪ অক্টোবর রবিবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি শেষ হলে পৌরশহরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা যুবদলের যুবনেতা মাজাহারুল ইসলাম জুয়েল মন্ডল।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুবদলের যুবনেতা নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যান, শরিফুজ্জামান সিজার, রফিকুল ইসলাম শামীম, হুমায়ুন কবির বাবলু সরকার, জাফর ফরাজি, খাইরুল কবির রাসেল, হুমায়ুন রেজা প্রিন্স, আবু তাহের, আবুল হাসিম ও মাহাবুবুর রহমান।
‎
‎এ ছাড়া ত্রিশাল পৌর যুবদলের যুবনেতা শরিফুল ইসলাম নয়ন, কামরুজ্জামান সুমন, তোফায়েল আহমেদ ফয়সাল, দেলোয়ার হোসেন রাজু ও সুমন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
‎
‎প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মস্থলে অনুপস্থিত শিক্ষিকা ও চতুর্থ শ্রেনীর কর্মচারী, অথচ সেই বেতন ভাতা দিয়ে চালাচ্ছে নূরানী মাদ্রাসা,,,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আসাদ মিয়া,, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,,,

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


কর্মস্থলে অনুপস্থিত শিক্ষিকা ও চতুর্থ শ্রেনীর কর্মচারী, অথচ সেই বেতন ভাতা দিয়ে চালাচ্ছে নূরানী মাদ্রাসা,,,

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া নেছারিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও বাংলা বিভাগের শিক্ষিকা ও চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এর মধ্যে শিক্ষিকার বেতনের টাকা দিয়ে নূরানী মাদ্রাসা পরিচালনার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিজেই। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে মাদ্রাসায় গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষিকা সুমাইয়া খানম( বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা )২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মাদ্রাসায় যোগ দেন। এরপর তিনি মাতৃত্বকালীন ছয় মাস ছুটিতে যান। পরে মাদ্রাসায় যোগ দিলেও বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন বলে জানান অধ্যক্ষ অলিউল্লাহ খান।

অধ্যক্ষ বলেন, সুমাইয়া খানম যোগদানের পর প্রায় চার মাস ক্লাস করেছেন। এরপর মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাড়িতে যান। পরে কাজে যোগ দিলেও অসুস্থতার কারণে বর্তমানে ছুটিতে আছেন।

তবে তার ছুটির আবেদন দেখতে চাইলে অধ্যক্ষ প্রথমে আবেদনটি মাদ্রাসায় থাকার কথা জানান। পরে তা দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি বলেন, আবেদনটি কোথায় রাখা হয়েছে তা তিনি জানেন না।

অধ্যক্ষ আরও স্বীকার করেন, সুমাইয়া খানমের বেতনের টাকা দিয়ে একটি নূরানী মাদ্রাসা পরিচালনা করা হয়। বিষয়টি মাদ্রাসার শিক্ষকরা জানেন বলেও দাবি করেন তিনি। তবে একজন শিক্ষিকার বেতনের টাকা দিয়ে নূরানী মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া ঠিক হয়নি বলেও স্বীকার করেন অধ্যক্ষ।

তবে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ভিন্ন তথ্য পাওয়া যায়। তাদের দাবি, যোগদানের পর সুমাইয়া খানম মাত্র দুই-তিন দিন মাদ্রাসায় এসেছিলেন। এরপর তাকে নিয়মিত দেখা যায়নি। এমনকি তিনি তাদের কোনো ক্লাসও নেননি।

অন্যদিকে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক সুমাইয়া খানমের বেতনের টাকা দিয়ে নূরানী মাদ্রাসা পরিচালনার বিষয়ে জানেন না বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে সুমাইয়া খানম বলেন, অসুস্থ হয়ে তিনি মাদ্রাসা থেকে চলে এসেছেন এবং এ বিষয়ে মেডিকেল রিপোর্ট পাঠিয়েছেন। তবে ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছুটি নিয়ে আসিনি।’ তার এ বক্তব্যের সঙ্গে অধ্যক্ষের বক্তব্যের অসঙ্গতি রয়েছে।

এদিকে মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মোস্তফার বিরুদ্ধেও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। মোস্তফা দাবি করেন, তিনি ছয় থেকে সাত মাস ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতিতে বাহাদ্দিন সরদার নামের একজনকে দিয়ে কাজ করানো হয়েছে। তাকে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিক্ষকরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন মোস্তফা।

অভিভাবক মো. বাচ্চু গাজী, আতিক গাজী ও আলাউদ্দিন গাজীর অভিযোগ, সুমাইয়া খানমকে তারা মাদ্রাসায় নিয়মিত দেখেননি। স্থানীয় অনেকেই তাকে ভালোভাবে চেনেন না। তার বেতনের টাকা দিয়ে নূরানী মাদ্রাসা পরিচালনা করা হয় বলেও তারা শুনেছেন।

অভিভাবকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান তারা।

রাঙ্গাবালী উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদী কুমার বাহাদুর বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। মাদ্রাসার প্রধানের সঙ্গে কথা বলব। স্থানীয়দের কাছ থেকেও তথ্য নিয়ে সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে অবহিত হলাম। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগগুলোর মধ্যে বিশেষ করে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, হাজিরা খাতায় স্বাক্ষর এবং একজন শিক্ষিকার বেতনের অর্থ অন্য একটি প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহারের বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে রফিকুল ইসলাম জামালের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে রফিকুল ইসলাম জামালের সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল।

সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আত্তাউর রহমান মাষ্টার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ ( বুলু) নওগাঁ বদলগাছী প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আত্তাউর রহমান মাষ্টার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর বৌলা পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাষ্টার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজা শেষে সরকারের পক্ষ থেকে তাঁকে শেষ বিদায় ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। সর্বস্তরের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)। মোঃ রুহুল আমিন এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে তাঁকে নিজস্ব পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবীর-লালনের মরমী সংগীত মহাজাগতিক ভাবসংগীত: রংপুরে উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


কবীর-লালনের মরমী সংগীত মহাজাগতিক ভাবসংগীত: রংপুরে উৎসব অনুষ্ঠিত

দেশের আটটি বিভাগ জুড়ে লালন বিশ্বসংঘের আয়োজনে কবীর-লালন ভাবসংগীত উৎসবের ষষ্ঠ আয়োজন রংপুরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের কার্যক্রম শুরু হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী মন্তব্য করেন, "অতুলনীয় অবদান ও সার্বজনীন আবেদনের কারণে কবীর-লালনের সুরবাণী খণ্ডিত দেশকালের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বসংগীতই নয় শুধু, আধ্যত্মিক বিচারে তা মহাজাগতিক ভাবসংগীত।"

তিনি আরও বলেন, "এ উৎসব দ্বারা সাংগীতিক ধারায় লালনের মাধ্যমে এ দেশে যেমন কবীরকে চেনা যাবে, তেমনই অন্যদেশে কবীরের সঙ্গে লালনকেও মানুষ সমন্তরালে অনুভব করতে পারবে।" উপ-মহাদেশের এই দুই মহৎ দিকপালের ভাবাদর্শ মানুষকে সর্বদা সত্য-সুপথের দিকে আহ্বান করে, যা মিথ্যার পাহাড়কে ধ্বসিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। সেজন্য এর বহুমাত্রিক চর্চা ও বিস্তার আজ সময়ের দাবি।

উপাচার্য লালন বিশ্বসংঘের এই আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী, কার্যকর ও অপরিহার্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন এবং প্রতিবছর এমন সার্বজনীন উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত রংপুর বিভাগীয় এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি বলেন, "কবীর-লালনকে নিয়ে মানুষের মনে অসীম কৌতুহল ও আগ্রহ রয়েছে তাদের জাগতিক ও পারত্রিক জীবন রহসের গভীর সাদৃশ্য ও সংগতির কারণে।" তাই এ বিষয়ে আরো ব্যাপক অনুসন্ধান, গবেষণা ও তুলনামূলক অধ্যয়নের প্রয়োজন রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুঃ মাহবুবুর রশীদ। কবীর-লালনের দর্শন নিয়ে আলোকপাত করেন মাওলানা আবদুল জলির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।

দ্বিতীয় পর্বে উৎসবের মূল আয়োজন ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীতালেখ্যে কবীর ও লালনের কুড়িটি কালাম পরিবেশন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।

ফকির লালন শাহের ১৩৬তম তিরোভাব বার্ষিকী ও দুর্গাপূজার দু'সপ্তাহ বিরতির পর এ উৎসবের পরবর্তী ৭ম আয়োজন আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং সমাপনী অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%