০৩:৩৭ পি.এম
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের আঘাতে অন্তত ১৫ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে, মন্দিরের কাছে জড়ো হওয়া পুণ্যার্থীদের ওপর ট্রাকটি উঠে যায়। এ সময় ট্রাকটি পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে আঘাত করে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। একটি ধানবোঝাই ট্রাক খাড়া ঢালে আসার সময় নিয়ন্ত্রণ হারায়। ওই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থানরত পুণ্যার্থীদের চাপা দেয় এবং পরে মন্দিরের দেয়াল ও ফটকের সঙ্গে ধাক্কা খায়।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে
তিনি আরও জানান, ট্রাকের আঘাতে ঘটনাস্থলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পাঠানো হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
এর আগে এসএসপি জানিয়েছিলেন, ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। অন্তত পাঁচ-ছয়জন রোগী গুরুতর আহত, এবং অন্যদের আঘাত তুলনামূলকভাবে সামান্য।
আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতায় গ্রেপ্তার ১ হাজার ৮০০ ছাড়িয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন