ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পূর্ব তৈমুরের সঙ্গে নাটকীয় ড্রয়ে ফাইনালে কম্বোডিয়া


পূর্ব তৈমুরের সঙ্গে নাটকীয় ড্রয়ে ফাইনালে কম্বোডিয়া

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ব তিমুরের সাথে নাটকীয় ড্রয়ের মাধ্যমে ফাইনালে পৌঁছেছে কম্বোডিয়া। তারা গ্রুপ 'বি' চ্যাম্পিয়ন হিসেবে দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে প্রবেশ করেছে কম্বোডিয়া।

হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের ১৭ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে পূর্ব তিমুর এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়ার পর কম্বোডিয়া আক্রমণের গতি বাড়াতে থাকে।

২৮ মিনিটে আন্দ্রেস নিয়েতোর অসাধারণ গোলে তারা সমতা ফিরে পায়। এরপর ৩৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে কম্বোডিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

দ্বিতীয় হাফে ১ গোলে পিছিয়ে থেকে পূর্ব তিমুর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। এর ফলস্বরূপ ৫৮ মিনিটে কর্সিনো লেমোস গোল করে ম্যাচটিতে ২-২ সমতা ফিরিয়ে আনে। বাকি সময়ে উভয় দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালালেও কেউই জালের দেখা পায়নি।

এই ড্রয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল কম্বোডিয়া। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে পূর্ব তিমুর। আগামী ৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মাঠে নামবে কম্বোডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্ভাবনা বিপুল, বাংলাদেশে হালাল পণ্যের রপ্তানি এখনো ১০০ কোটি ডলারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


সম্ভাবনা বিপুল, বাংলাদেশে হালাল পণ্যের রপ্তানি এখনো ১০০ কোটি ডলারের নিচে

বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের হলেও, বাংলাদেশের রপ্তানি ১ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। কৃষিভিত্তিক পণ্যের একটি বড় অংশ, যা প্রায় ৮৫০ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ, এই অবস্থার জন্য দায়ী। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতা চেয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনের প্রশাসক মো. ফজলুল হক মুসলিম দেশগুলোতে হালাল পণ্য রপ্তানিতে সহায়তার অনুরোধ জানান। উভয় পক্ষ একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একজন মহাপরিচালক জানিয়েছেন, হালাল পণ্যের বাজার বছরে প্রায় ১২ শতাংশ হারে বাড়ছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিমপ্রধান দেশ হিসেবে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে প্রচুর সম্পদ রয়েছে। দেশের নিজস্ব হালাল ভোক্তা বাজারের পরিমাণ প্রায় ১০৭ বিলিয়ন ডলারের।

প্রতিযোগীদের তুলনায় ব্যবধান বড়

হালাল মাংস রপ্তানিতে ব্রাজিলের বার্ষিক আয় ৫.১৯ বিলিয়ন এবং অস্ট্রেলিয়ার ২.৩৬ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, সঠিক কৌশল গ্রহণ করলে বাংলাদেশ বৈশ্বিক বাজারের ২-৩ শতাংশ দখল করতে সক্ষম হতে পারে, যদিও এটি একটি অনুমান এবং নিশ্চিত লক্ষ্য নয়।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনকে ২০২৪ সালে মালয়েশিয়ার জাকিম হালাল সনদ প্রদানকারী সংস্থা হিসেবে অনুমোদন নবায়ন করা হয়েছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি বহুমুখীকরণে হালাল খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা মনে করছেন।

ব্যবসায়ীদের মতে, উপযুক্ত ইকোসিস্টেম এবং স্বীকৃত সনদ দেওয়ার মতো একটি স্বাধীন কর্তৃপক্ষের অভাবই মূল প্রতিবন্ধকতা। একাধিক সনদ ব্যবস্থার কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে, তাই সর্বজনস্বীকৃত একটি সনদ ব্যবস্থার দাবি উঠেছে। এছাড়া, প্রক্রিয়াজাতকরণের অবকাঠামোর সীমাবদ্ধতা এবং বৈশ্বিক মানদণ্ডে আস্থার অভাব খাতটির বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে।

বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশ-ইউএই যৌথ বিজনেস কাউন্সিল দ্রুত গঠনের তাগিদ দেন। এফবিসিসিআই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার জানান, বিজিএমইএর আসন্ন পোশাক মেলায় দুবাইয়ের একাধিক শীর্ষ প্রতিষ্ঠান আগ্রহী। তিনি আয়োজকদের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর পরামর্শও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীরা আবারও দাম বাড়ানোর দাবি তুললেও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। তিনি উল্লেখ করেছেন যে, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও সরকার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডান তীরে প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার কারণে ভোক্তাপর্যায়ে এর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা সরকারের কাছে আবারও দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর অনুমতি দেয়। সেই সময় ১ লিটারের বোতলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়। পরে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে আরো ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সরকার সবশেষ লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে খরচ ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তারা জানান, বর্তমান দামে বিক্রি করলে তাদের ধারাবাহিক লোকসান হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বিশ্ববাজারে দাম কিছুটা বাড়লেও কোম্পানিগুলোর প্রস্তাবিত দামের সঙ্গে বড় ব্যবধান রয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যে করছাড় দেওয়া হয়েছে।

সয়াবিন তেলের দাম নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী এর আগে বলেছিলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর। এফওবি মূল্যের সঙ্গে জাহাজভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ ও পরিবহনকালীন অপচয় যোগ করে চূড়ান্ত দাম ঠিক করা হয়। তিনি সতর্ক করেছিলেন যে, আমদানিকারকেরা টানা লোকসানে পড়লে বাজারে সরবরাহ সংকট তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরো জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার।" স্বাধীনতার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা। এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব কোমিনে কেন, দ্বিতীয় সচিব সোমা হানা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন , টঙ্গী

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।
নিহত জয় টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার বাসিন্দার।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়ের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষোভ মিছিল শেষে নিহতের স্বজনরা সংক্ষিপ্ত বক্তব্যে জয় হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন তারা।
স্বজনদের দাবি, ঘটনার পর এখনো পর্যন্ত জয় হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%