০২:৪৮ এম
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর। খবর সিএনএন।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ঘটনাবলি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। ইসলামাবাদ এ পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পাকিস্তান সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যে, সব পক্ষের উচিত অবিলম্বে উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেওয়া এবং গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) প্রতিশ্রুতিগুলো মেনে চলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন