০৯:৫৩ এম
ম্যাচে সময় অপচয় রোধের জন্য চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন নেইমার জুনিয়র। তবে এখানে তার ব্যক্তিগত কোনো দায় নেই; বরং নিয়মের জটিল ফাঁদেই আটকে গিয়েছেন সান্তোসের অধিনায়ক।
নতুন নিয়ম অনুসারে, মাঠে যদি গোলরক্ষকের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে খেলা শুরুর পর আউটফিল্ডের যেকোনো একজন ফুটবলারকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই ফুটবলার কে হবে, তা ঠিক করবেন কোচ।
এটি ঠিক করার জন্য কোচের কাছে থাকবে ১০ সেকেন্ড সময়। এর মধ্যে বাইরের ফুটবলার ঠিক করতে ব্যর্থ হলে বাধ্যতামূলকভাবে অধিনায়ককে ১ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। এই নিয়মের কারণে মূলত ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে নতুন করে শুরু হয়েছে এই নিয়ম। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরে পর্যালোচনার পর স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে সময়ক্ষেপণ রোধের এই নিয়ম।
ব্রাজিলের সিরি আ'তে নিজেদের সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পায় সান্তোস। এদিন ম্যাচ চলাকালেই প্রাথমিক চিকিৎসা নিতে হয় দলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের।
পুনরায় খেলা শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে পারেননি সান্তোসের কোচ অ্যালেক্সি স্তিভাল (কুচা নামে পরিচিত)। ফলে বাধ্যতামূলকভাবে অধিনায়ক নেইমারকে মাঠের বাইরে চলে যেতে হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন