ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১


বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় কালো-সিলভার রঙের রেজিস্ট্রেশনবিহীন জিপিএক্স ডেমন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুন: বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বাসস’কে বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পুরো বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।

আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত সাংবাদিকরা।

সাংবাদিক রাব্বি আহমেদ অভিযোগ করেন, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীকে বই দেখে পরীক্ষা দিতে দেখতে পান তারা। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে মনিরুজ্জামান বিপ্লবসহ কলেজের কয়েকজন শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

আহত সাংবাদিক তারেক হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে দেখেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তারেক হোসেন আরও বলেন, হামলার পর তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে আসেন তারা। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

ওসি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না—সবকিছুই খতিয়ে দেখা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইমরান খান ইস্যুতে সরব প্যাট কামিন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


এবার ইমরান খান ইস্যুতে সরব প্যাট কামিন্স

ব্রিটিশ সম্প্রচারমাধ্যমে সাক্ষাৎকার প্রচারের জেরে তোলপাড়ের মধ্যেই কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি পাকিস্তানের সরকারের কাছে গ্রেগ চ্যাপেল ও অন্যান্য সাবেক অধিনায়কদের লেখা চিঠির বিষয়ে সমর্থন জানিয়েছেন।

কামিন্স এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, গ্রেগ চ্যাপেল এবং অন্যান্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দাবির সঙ্গে আমিও একাত্মতা প্রকাশ করছি। আমি আশা করি, আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমি চাই ইমরান খানের সঙ্গে এমন আচরণ করা হোক যা একজন মানুষের প্রাপ্য মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে চ্যাপেল বলেন, তিনি তিন বছর ধরে বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এমন কাউকে আমি চিনি না। ইমরান মানসিকভাবে ও শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্নতার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, তা কারো জানা নেই। তাকে বই পড়ার অনুমতি দেওয়া হয় না।

কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, তাকে কেবল চুপচাপ বসে থাকতে হয়, সংযত আচরণ করতে হয় এবং দিনের বেশিরভাগ সময় অন্ধকারে কাটাতে হয়। ৭৮ বছর বয়সী চ্যাপেল আরও বলেন, মানসিক স্বাস্থ্যের জন্য এটি মোটেও ভালো নয়। এতে মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

গ্রেগ ছয় বছর আগে পাকিস্তানে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, তখনও তিনি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী ছিলেন, যদিও বয়স কিছুটা বেড়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। আমরা আমাদের সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেছি। শুরুতে ১৪ জন চিঠি লিখেছিলেন, এখন সেই সংখ্যা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলস এবং মাইকেল গ্যাটিং এরা দুজন দ্বিতীয় চিঠিতে সমর্থন জানিয়েছেন। মূল উদ্দেশ্য হলো বিষয়টি মানুষের নজরে রাখা; এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, কাউকে এমন পরিস্থিতিতে আটকে রাখা উচিত নয়।

এদিকে লর্ডস টেস্টের প্রথম দিনে ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টস। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিসিবি বিষয়টি ভালোভাবে নেয়নি এবং লর্ডস টেস্ট চলাকালীন তারা এর প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছিল।

সাক্ষাৎকারটি প্রচারের আগে এটি ঠেকাতে স্কাই স্পোর্টসের ওপর চাপ সৃষ্টি করেছিল পিসিবি। এমনকি সাক্ষাৎকার সম্প্রচার করা হলে পাকিস্তানি ক্রিকেটাররা লাঞ্চের পর মাঠে না ফেরার হুমকি দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পিসিবির আপত্তি উপেক্ষা করে পুরো সাক্ষাৎকারটি বিশ্বজুড়ে প্রচার করে স্কাই স্পোর্টস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের আগ্রহে যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের আগ্রহে যা বলছে ভারত

ভারত বাংলাদেশের অবস্থান সম্পর্কে নজর রাখছে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ সম্পর্কে বাংলাদেশের অবস্থান ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের প্রেক্ষিতে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এমন সব উন্নয়ন যা ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

শুক্রবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

অধীনে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ সম্পর্কে বাংলাদেশের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করা হয়। বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবিরের মন্তব্যের পর, দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও এ বিষয়ে কথা বলেছেন।

রণধীর জয়সওয়াল এর জবাবে বলেন, বাংলাদেশ যদি ওই চুক্তিতে অংশগ্রহণ করে, তবে সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত হবে এবং এতে অন্য কোনো দেশের জন্য অস্বস্তির কারণ হওয়া উচিত নয়। তবে, ভারত নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় বাস-টমটম সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


নেত্রকোনায় বাস-টমটম সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

 

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী টমটমের সংঘর্ষের ফলে মোহন মিয়া (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে।

 

মোহন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ড্রিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাগড়া বাজার এলাকায় নেত্রকোনাগামী গরুবাহী টমটমের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় টমটমে থাকা মোহন মিয়া গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, "ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।"

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%