ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


শনিবার টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরো পড়ুন বিডব্লিউসিসিআইয়ের প্রশিক্ষণে ১৪ হাজার নারীর কর্মসংস্থান   বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৭ট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা, তৎসংলগ্ন এলাকা। আরো পড়ুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার   নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিডব্লিউসিসিআইয়ের প্রশিক্ষণে কর্মসংস্থান হয়েছে ১৪ হাজার নারীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ এম


বিডব্লিউসিসিআইয়ের প্রশিক্ষণে কর্মসংস্থান হয়েছে ১৪ হাজার নারীর

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ১৪ জন প্রতিবন্ধী এবং ২৬৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ মোট ৪৬ হাজার ২৪৮ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৩ হাজার ৮৯৫ নারীর কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের তথ্য ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১ হাজার ৯২৭টি ব্যাচে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে, যেখানে প্রতি ব্যাচে ২৪ জন নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে। এই এন্টারপ্রাইজ-বেইজড ট্রেনিং কার্যক্রমটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত অ্যাসেট প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।

দক্ষতা যাচাইয়ে অংশগ্রহণ করেছেন ১৩ জন প্রতিবন্ধী নারী এবং ১৬১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী। দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছেন ৮ জন প্রতিবন্ধী নারী এবং ৯৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী। কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের তথ্য পাওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে ৮ জন প্রতিবন্ধী নারী এবং ৭৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী অন্তর্ভুক্ত রয়েছেন। সকল প্রশিক্ষণার্থী নারী। পারিবারিক ও সামাজিক বাস্তবতার কারণে অনেক নারী প্রচলিত চাকরির বাজারে সহজে প্রবেশ করতে পারেন না। দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি বাড়িভিত্তিক কাজ, ক্ষুদ্র ব্যবসা, উৎপাদন, সেবামূলক উদ্যোগ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

প্রশিক্ষণের বিষয়বস্তুতে বাজারমুখী দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মডেলিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, এমব্রয়ডারি, হ্যান্ড স্টিচিং, ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্টিং, বিউটিফিকেশন, কেয়ারগিভিং, আইসিটি ও ফ্রিল্যান্সিং এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। অ্যাসেট প্রকল্পের বর্ধিত মেয়াদের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের দক্ষতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত ‘ফিউচার অব ওয়ার্ক’ তালিকায় নারীর জন্য সম্ভাবনাময় বেশ কয়েকটি অকুপেশন অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস, আইসিটি ও ফ্রিল্যান্সিং, ব্লক-বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ড স্টিচিং অ্যান্ড এমব্রয়ডারি, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, শিশুদের কেয়ারগিভিং, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কেয়ারগিভিং, বয়স্ক ব্যক্তিদের কেয়ারগিভিং, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মডেলিং, মাইক্রোফাইন্যান্স অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট।

দক্ষতার মানদণ্ড-সমন্বিত তালিকায় টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং লেভেল-৩ ও লেভেল-৪ এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট লেভেল-৪ অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে কেয়ারগিভিং এবং উদ্যোক্তা উন্নয়ন ভবিষ্যতে নারীর জন্য দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে। এ পর্যন্ত দক্ষতা যাচাইয়ে অংশ নিয়েছেন ৩৮ হাজার ৪৮ জন প্রশিক্ষণার্থী এবং দক্ষ হয়েছেন ২৬ হাজার ৫৭৪ জন, যা অংশগ্রহণকারীদের প্রায় ৬৯ দশমিক ৯ শতাংশ। কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে যুক্ত হওয়ার তথ্য রেকর্ড হয়েছে ১৩ হাজার ৮৯৫ জনের, যা দক্ষ হিসেবে মূল্যায়িতদের প্রায় ৫২ দশমিক ৩ শতাংশ।

পরবর্তী পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রশিক্ষণ সম্পন্নকারী যোগ্য নারীদের দ্রুত দক্ষতা যাচাইয়ে অন্তর্ভুক্ত করা, দক্ষতা অর্জনের হার বাড়ানো, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী উচ্চতর দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা। বিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ মন্তব্য করেন, ‘একজন নারী যখন অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে শুরু করেন, তখন এর সুফল শুধু তাঁর নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়ে।’ অ্যাসেট-বিডব্লিউসিসিআই প্রকল্পের ডেপুটি সাব-প্রজেক্ট ম্যানেজার সুমন্ত কুমার মহন্ত বলেন, ‘অ্যাসেট প্রকল্পের এন্টারপ্রাইজ-বেইজড ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে ৪৬ হাজারের বেশি নারীকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনা একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়। আমরা চাই, নারীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরি পান, আত্মকর্মসংস্থানে যুক্ত হন কিংবা নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তাঁরা বিভিন্ন পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ১৯ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


আজকের খেলা: ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে চ্যাম্পিয়ন আর্সেনাল। লা লিগায় ম্যাচ আছে বার্সেলোনার। ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আছে আজ।

এশিয়ান গেমস
সরাসরি, সকাল ৬টা,
সনি স্পোর্টস ২ ও ৫
উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি, দুপুর ২-৩০ মি.,
সনি স্পোর্টস ২ ও ৫

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-অ্যাস্টন ভিলা
সরাসরি, বিকেল ৫-৩০ মি.,
ব্রাইটন-আর্সেনাল
সরাসরি, রাত ৮টা,
নটিংহাম-কভেন্ট্রি
সরাসরি, রাত ১০-৩০ মি.,
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

লা লিগা
সেল্তা ভিগো-রাসিং
সরাসরি, রাত ১০-৩০ মি.,
সেভিয়া-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা,
টি স্পোর্টস

ক্রিকেট
৩য় টি-টুয়েন্টি
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মি.,
সনি স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট।

তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বৃদ্ধি হলেও তা মেনে নেওয়া উচিত। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘যদি মানুষের কাছে কম দামে জ্বালানি পাওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’

এছাড়া, ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। তবে এর একদিন আগেই তিনি বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ট্রাম্পের মতে, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%