ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের খেলা: ১৯ সেপ্টেম্বর ২০২৬


আজকের খেলা: ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে চ্যাম্পিয়ন আর্সেনাল। লা লিগায় ম্যাচ আছে বার্সেলোনার। ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আছে আজ।

এশিয়ান গেমস
সরাসরি, সকাল ৬টা,
সনি স্পোর্টস ২ ও ৫
উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি, দুপুর ২-৩০ মি.,
সনি স্পোর্টস ২ ও ৫

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-অ্যাস্টন ভিলা
সরাসরি, বিকেল ৫-৩০ মি.,
ব্রাইটন-আর্সেনাল
সরাসরি, রাত ৮টা,
নটিংহাম-কভেন্ট্রি
সরাসরি, রাত ১০-৩০ মি.,
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মুখোমুখি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে

লা লিগা
সেল্তা ভিগো-রাসিং
সরাসরি, রাত ১০-৩০ মি.,
সেভিয়া-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা,
টি স্পোর্টস

ক্রিকেট
৩য় টি-টুয়েন্টি
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মি.,
সনি স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট।

তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বৃদ্ধি হলেও তা মেনে নেওয়া উচিত। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘যদি মানুষের কাছে কম দামে জ্বালানি পাওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’

এছাড়া, ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। তবে এর একদিন আগেই তিনি বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ট্রাম্পের মতে, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

প্রবাদে বলা হয়ে থাকে, ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। ইতিহাস আমাদের পথ নির্দেশ করে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে চলি। এজন্য আমাদের অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানা প্রয়োজন।

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৫৯ সালে, পাঁচটি স্প্যানিশ জাহাজ ডুবির ফলে প্রায় ৬০০ জনের মৃত্যু ঘটে।

১৭৫৫ সালে, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৬ সালে, জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে তাঁর বিদায়ী ভাষণ প্রদান করেন।

১৮৪৯ সালে, ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।

১৮৬৫ সালে, আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৭০ সালে, জার্মানি প্যারিস অবরোধ করে।

১৮৯৩ সালে, নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার প্রদান করে।

১৯০৭ সালে, প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত হয়।

১৯১৫ সালে, জার্মানরা ভিলনা অধিকার করে।

১৯৬০ সালে, পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬২ সালে, ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

১৯৮১ সালে, বাংলাদেশে ৮টি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।

১৯৮৩ সালে, সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।

১৯৮৫ সালে, মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত হয়।

১৯৯১ সালে, যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ সালে, যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয়।

১৯৯৪ সালে, যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগরতীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।

২০০৬ সালে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারান।

জন্ম

১৫৬৩ সালে, পোল্যান্ডের রাজা তৃতীয় হেনরি জন্মগ্রহণ করেন।

১৭৫৯ সালে, ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি জন্মগ্রহণ করেন।

১৯০৩ সালে, কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।

১৯১১ সালে, নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং জন্মগ্রহণ করেন।

১৯২৪ সালে, রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালে, সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৩৩৯ সালে, জাপানের সম্রাট গো-দিয়গো জন্মগ্রহণ করেন।

১৮৮১ সালে, জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম প্রেসিডেন্ট জন্মগ্রহণ করেন।

১৯৮৭ সালে, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন জন্মগ্রহণ করেন।

২০১৬ সালে, সাউন্ড অব মিউজিক তারকা চার্মিয়ান কার মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আইপিডির সংলাপে বক্তারা

মেট্রোরেলের অতিব্যয়ে বাড়ছে ঋণঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


মেট্রোরেলের অতিব্যয়ে বাড়ছে ঋণঝুঁকি

ঢাকার গণপরিবহণ পরিকল্পনায় মেট্রোরেলের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে নির্মাণ ব্যয় ও বৈদেশিক ঋণের ঝুঁকি বাড়ছে বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে উন্মুক্ত প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

শুক্রবার ‘মেট্রোরেলের ব্যয় বৃদ্ধি ও পরিকল্পনায় ন্যায্যতা’ শীর্ষক এক অনলাইন সংলাপে বক্তারা এসব কথা বলেন। আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার মতো শহরে গণপরিবহণ হিসাবে মেট্রোরেলের প্রয়োজন রয়েছে। তবে একে সব সমস্যার একমাত্র সমাধান হিসাবে বিবেচনা করা ঠিক নয়। গত এক দশকে ঢাকার বাস ব্যবস্থার কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। বাস রুট রেশনালাইজেশনও কার্যকর করা যায়নি। অন্যদিকে মেট্রোরেল প্রকল্পগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে।

সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১-এর ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এতে কিলোমিটারপ্রতি ব্যয় দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৬২ কোটি টাকা। আর ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্নের প্রস্তাবিত ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এ প্রকল্পে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৪ হাজার ৪৯২ কোটি টাকা।

 

অন্যদিকে এডিবি ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নের জন্য প্রস্তাবিত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্নের ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এতে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২ হাজার ৬৪৫ কোটি টাকা। প্রকল্প তিনটির ব্যয়ের এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছে আইপিডি।

তিনি বলেন, মেট্রোরেলের প্রতি অতিরিক্ত আগ্রহ যোগাযোগের অন্য সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। কমলাপুর থেকে বিমানবন্দর হয়ে জয়দেবপুর পর্যন্ত বিদ্যমান রেলপথে দ্রুতগতির কমিউটার ট্রেন চালুর সুযোগ রয়েছে। কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত তুলনামূলক কম খরচে বিআরটি নির্মাণের সম্ভাবনাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

পরিবহণ পরিকল্পনা বিশেষজ্ঞ মুনতাসীর মামুন বলেন, বর্তমানে ঢাকার মোট যাত্রার প্রায় ১ শতাংশ মেট্রোরেলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। পরিকল্পিত সব মেট্রোরেল বাস্তবায়িত হলেও সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ যাত্রা বহন করা সম্ভব হবে। অবশিষ্ট যাত্রার জন্য কার্যকর বাস ও অন্য পরিবহণব্যবস্থা গড়ে তোলা জরুরি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বড় প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। 

 

তিনি বলেন, ঢাকায় একের পর এক মেগা প্রকল্প নেওয়া হলে মানুষ, ব্যবসা ও বিনিয়োগ আরও বেশি রাজধানীকেন্দ্রিক হতে পারে। এতে বিকেন্দ্রীকরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংলাপে আইপিডি প্রতিটি মেট্রোরেল প্রকল্পের দরপত্র, চুক্তি, ব্যয়, সময়সীমা ও বাজেট সংশোধনের কারণ প্রকাশের দাবি জানিয়েছে। পাশাপাশি স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ব্যয় যাচাই, প্রকল্পের পরিচালন ব্যয় ও ঋণ পরিশোধের হিসাব প্রকাশ এবং দেশীয় প্রকৌশলী ও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেছে। 

সংস্থাটি বাস রুটগুলো ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় আনা, বিদ্যমান রেলপথে কমিউটার ট্রেন চালু এবং মেট্রো স্টেশনের সঙ্গে ফুটপাত, সাইকেলপথ ও ফিডার সার্ভিস যুক্ত করার প্রস্তাব দিয়েছে। নতুন পরিবহণ প্রকল্প অনুমোদনের আগে মেট্রোরেলের পাশাপাশি বিআরটি, এলআরটি ও কমিউটার রেলের লাভ-ক্ষতি স্বাধীনভাবে বিশ্লেষণের দাবিও জানিয়েছে আইপিডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%