ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাজেক ছাড়ার নির্দেশ, আবারও অবরোধের ঘোষণা পর্যটকদের জন্য


সাজেক ছাড়ার নির্দেশ, আবারও অবরোধের ঘোষণা পর্যটকদের জন্য

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। তারা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী

গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। সেদিন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমান প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। পরে শর্তসাপেক্ষে অবরোধ স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবারও অবরোধ পালন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে পরে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে জুমচাষীরা নিজেদের জমিতে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করতে যেতে পারছেন না।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, সেনাবাহিনীর অভিযান কার্যকর ভূমিকা রাখছে না। সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে। নেতারা বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র সদস্যদের তৎপরতা বন্ধে তাঁদের কথিত অবস্থান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এদিকে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। বিবৃতিতে জানানো হয়, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুমকি ও অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


হুমকি ও অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব : ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, একই সঙ্গে অবরোধ ও হুমকি দিয়ে আবার আলোচনার আশা করা যায় না।

তিনি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে প্রথমে তাদের দেশের অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং সব ধরনের জবরদস্তি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, "সব পথ বন্ধ করে দিয়ে এবং হুমকি প্রদর্শন করে অন্যদিকে আবার আলোচনার দাবি জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করার প্রবণতা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, মার্কিন প্রশাসন অতীতে তাদের করা চুক্তি থেকে সরে এসেছে (রিপোজ করেছে)। তিনি বলেন, "আমার মতে, কোনো চুক্তি খুব হালকাভাবে করা উচিত নয়। কিন্তু একবার চুক্তি স্বাক্ষরিত হলে, তার শেষ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত—এমনকি চুক্তির শর্ত নিজের অনুকূলে না গেলেও।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বলে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


দুই বলে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

দুই বলে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে আফগান পেসার ইয়ামিন আহমেদজাই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন।

বাংলাদেশ প্রথম ওভারে সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই দুই ওয়াইড দিয়ে শুরু করেন। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলিভারি তানজিদের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে চলে যায়। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান।

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিন আহমেদজাইয়ের গতির বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। তার বিদায়ের ফলে বাংলাদেশ মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত “ফাইনালে” টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়। ফলে ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে ১৩৬ রানে অলআউট হয়। আফগানরা ১৫৮ রানের বিশাল জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে যায়।

আজকের ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনালে’ পরিণত হয়েছে। এই ম্যাচে হারলে টাইগারদের বিদায় নিশ্চিত হবে। জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে।

এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টাইগাররা বাড়ি ফিরে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ইসরায়েলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ইসরায়েলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়া সরকার সরকারি কর্মকর্তাদের জন্য নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ (Waze) ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলি সংযোগ এবং ডেটা সুরক্ষার উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি কমিটির বৈঠকের পর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, জনপ্রিয় ট্রাফিক ও নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’-এর উৎপত্তি ইসরায়েলে এবং এর আইনি কাঠামো ইসরায়েলি আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাই, দেশের নাগরিকদের চলাচলের গোপনীয়তা এবং ডেটার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই ঝুঁকি থেকে দূরে থাকতে চায়। তিনি স্পষ্টভাবে বলেছেন, "আমরা জনগণের ডেটা ও পরিচয়ের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করতে পারি না।"

ফিলিস্তিনপন্থি মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়া দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বর্জন করে আসছে। ২০১৩ সালে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় ১ বিলিয়ন ডলারে অ্যাপটি কিনলেও, এর মূল প্রযুক্তিগত এবং ইসরায়েলি আইনি শেকড় থাকার কারণে কুয়ালালামপুর নিরাপত্তা ঝুঁকি হিসেবে এটি দেখছে।

দেশীয় বিকল্প ‘টুজু’র ব্যবহার

ওয়েজের বিকল্প হিসেবে মালয়েশিয়ান হাইওয়ে অথরিটির তৈরি দেশীয় ম্যাপিং অ্যাপ ‘টুজু’ (TuJu) ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারি কর্মকর্তাদের অবিলম্বে ওয়েজ ব্যবহার বন্ধ করে এই স্থানীয় অ্যাপের ওপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে গুগল বা ওয়েজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মন্ত্রী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের স্থায়ী আবাসন, সন্তানদের শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। একই ঘটনায় আহত ওমরাহযাত্রীদের চিকিৎসা, সার্বিক সহযোগিতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন দেশে ফিরে আসা যাত্রীরা। মঙ্গলবার রাতে দেশে ফিরে আসা ওমরাহযাত্রীদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা (ইমাম) ছিলেন। হামলায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।

হামলার খবর পাওয়ার পরপরই ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আক্রান্ত ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও সার্বক্ষণিকভাবে আহত ও অন্যান্য যাত্রীর খোঁজখবর নেন মন্ত্রী।

হামলায় ওমরাহযাত্রীদের লাগেজ হারিয়ে গেলে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তাঁদের আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

নিহত মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে তাঁর বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রতিনিধি দলটি নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পরিবারের সঙ্গে ফোনালাপে ধর্মমন্ত্রী শহীদের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এদিকে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।

ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, পরিচালক (হজ) মো. লোকমান হোসেনসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ বলেন, “সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় আমরা বিমানবন্দরে এসেছি। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে ফিরে আসা যাত্রীদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। সবাইকে নিরাপদে নিজ নিজ মাদ্রাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনেরও ব্যবস্থা রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, পরবর্তী সময়েও প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত রাখবেন ধর্মমন্ত্রী। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করণীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ওলামায়ে কেরামের পক্ষে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইনের নেতৃত্বে ওমরাহ কাফেলার সদস্যরা বিপদের মুহূর্তে পাশে থাকা এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর প্রতি ধন্যবাদ জানান।

দেশে ফেরা যাত্রীরা জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর ধর্মমন্ত্রী সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনীয় সংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি দেশে ফিরিয়ে এনে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থাও করেছেন তিনি। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় চিকিৎসা, আবাসন ও অন্যান্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সৌদি সরকারের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান দেশে ফেরা ওমরাহযাত্রীরা।

বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%