০৪:৪৬ পি.এম
জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই উপলক্ষে আজ চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃক্ষ রোপণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ এবং বিদ্যালয়ের দাতা সদস্য মালিক আসাল উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক নাজমুল কবির। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০
এরপর বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এতিমখানা সড়ক হয়ে সাতগাড়ী মোড় ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন