ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা


মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সতর্ক করেছে যে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও বিন্যাসে পরিবর্তন এনে সংশোধিত বিধিমালা জারি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষানবিশ লাইসেন্সধারীরা শুধুমাত্র বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় মোটরযান চালাতে পারবেন। এই সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালক রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লিখে অথবা বোর্ড ঝুলিয়ে রাখতে হয়। ‘L’ হলো Learner শব্দের সংক্ষিপ্ত রূপ। এই চিহ্ন দেখে অন্য চালকরা বুঝতে পারবেন যে, গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। এর ফলে তারা সতর্ক হয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন।

এদিকে, মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধির মোটরসাইকেলের নম্বরপ্লেট-সংক্রান্ত বিধানে সংশোধনী আনা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে।

প্রয়োজনে নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নম্বরপ্লেটে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও যানবাহন শনাক্তকরণ সহজ হতে পারে।

প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

বর্তমানে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। কিছু মোটরসাইকেলে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন। এ কারণে মোটরসাইকেলের গঠন অনুযায়ী নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

সড়কে যানবাহন শনাক্তকরণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং শৃঙ্খলা নিশ্চিত করতেও সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ায় যানবাহন পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঙ্গাশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


পাঙ্গাশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের নির্বাচন সমন্বয়ক ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুলতান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় দিবসটি যথাযথভাবে উদযাপন এবং অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দুমকি উপজেলায় ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পাঙ্গাশিয়া ইউনিয়নের পাগলা থেকে কাঠালতলা হয়ে দুমকি পর্যন্ত র‍্যালি নিয়ে একসঙ্গে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পতিনিদি মিজানুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ ফারুক হোসেন

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

 

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের সার্বিক উদ্যোগে ও নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
আজ (শুক্রবার) বিকেলে টঙ্গীর প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন বলেন, "বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার দেশের একজন সূর্যসন্তান। অবিলম্বে তার বিরুদ্ধে থাকা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ জনগণ, নুরুল ইসলাম সরকারের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানিক, আমান, লোকমান, তুষার, আকরাম, রবিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

ফক্স নিউজের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ৯ নভেম্বর নতুন চাঁদের কারণে মধ্যপ্রাচ্যে চাঁদের আলো কম বা একেবারেই না থাকার সুযোগকে সামরিক অভিযান শুরু করার জন্য উপযুক্ত সময় হিসেবে দেখছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করা হবে কি না, সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তাদের মতে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা শুরু হবে। ফলে রাতের আকাশে চাঁদের আলো খুবই কম থাকবে, এমনকি কোথাও একেবারেই থাকবে না। অন্ধকারের এই পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধ পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে ওয়াশিংটনের পক্ষ থেকে।

তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।’

এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।’

সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ পাঁচ মাদক কারবারি ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোলাইমদ, কফ রিলিফ সিরাপ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহমখদুম, দামকুড়া, বেলপুকুর, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিজি জানান, নগরীর শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকা থেকে ২০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ সহ তপন ভূঁইয়া ওরফে গণেশকে (৩৮) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।
দামকুড়া থানা পুলিশ মুরারীপুর পশ্চিমপাড়া থেকে দুই বোতল কফ রিলিফ সিরাপ, মাদক বিক্রির ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মাদক মামলা রয়েছে।
বেলপুকুর থানা পুলিশ চক জামিরা এলাকা থেকে ১৭টি ট্যাপেন্টাডল ও ছয়টি ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ সাজেদা (৪৮) ও খায়রুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে। পবা থানা পুলিশ সিডির মোড় এলাকা থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মুক্তার আলীকে (২০) গ্রেপ্তার করে।
এদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আহসান হাবিবকে (৩৩) গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিংবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগরীর দামকুড়া থানা পুলিশ। এ সময় জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত চারটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে দামকুড়া থানা পুলিশ শিতলাই এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম (৩৫) নামে আরও একজন পালিয়ে যায়।
গ্রেপ্তার আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন এবং সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এসব ফোনে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত বিভিন্ন অ্যাপস, ওয়েবসাইটের ইউজার আইডি, মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে ব্যবহৃত একাধিক নম্বর পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক মাসুমের সঙ্গে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
এ ব্যপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পলাতক মাসুমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গত ২৪ঘন্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছে।
শুক্রবার সকালে সকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%