ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরের দাতব্য চিকিৎসালয়ে সেবার মান পরিদর্শন করলেন পৌর প্রশাসক


চাঁদপুরের দাতব্য চিকিৎসালয়ে সেবার মান পরিদর্শন করলেন পৌর প্রশাসক

চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে পুরানবাজারে অবস্থিত ১০৫ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয় পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) দেবাশীষ চৌধুরী।

পরিদর্শনকালে তিনি চিকিৎসালয়ের সার্বিক কার্যক্রম, রোগীদের বসার ব্যবস্থা এবং সেবার পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিশুদের টিকাদান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, "প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁদপুর পৌরসভার ঐতিহ্য। নতুনভাবে এর চিকিৎসা কার্যক্রম চলছে। যে যে বিষয়গুলো প্রাথমিকভাবে করা দরকার, আমড়া সেগুলো করে দেব। বসার সুব্যবস্থাসহ অনুমোদনের বিষয় এবং আমাদের জেলাপ্রশাসক স্যার সর্বক্ষণিক কিন্তু এই প্রতিষ্ঠানের ভালোর জন্য আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।"

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার (শরীফ), উপ-সহকারী প্রকৌশলী দিলীপ দে, পৌর মেডিকেল অফিসার ডা. তানজিল হোসেন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, স্বাস্থ্য সহকারী বিপ্লব রায়, পরিচ্ছন্নতা বিভাগের সম্রাট, ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্সী, মো. খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টদের মতে, শতবর্ষী এই দাতব্য চিকিৎসালয়ে বসার সুব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদনসহ প্রাথমিক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারের মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে ডেঙ্গুতে কলেজ ছাত্র আরিফ হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


সেনবাগে ডেঙ্গুতে কলেজ ছাত্র আরিফ হোসেনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আরিফ হোসেন সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশারপাড় গ্রামের গোরফার মিয়ার পুত্র। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে আরিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু ঘটে। রবিবার বাদ আসর তার জানাজা নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তরুণ কলেজ শিক্ষার্থী আরিফের মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজান ১ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


রাউজান ১ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

চট্টগ্রামের রাউজান পৌরসভার পশ্চিম গহিরা ১ নম্বর ওয়ার্ডের ইউনুস-সুফিয়া স্কুল রোড থেকে সিকদার বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই উদ্বোধন উপলক্ষ্যে গতকাল রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজি আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। উন্নয়নকাজের উদ্বোধন করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজি আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া, মোহাম্মদ নাজমুল হক, সাইফুদ্দিন বাচ্চু, রাউজান পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি কাজি রাশেদুজ্জামান জুয়েল, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরু ও কাজি বাদশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাজমুল হক, প্রভাত বড়ুয়া, সরুন বড়ুয়া, শফিউল আজম, ইলিয়াস মিনু, অশীষ বড়ুয়া, জি.এম. দিদার, সাংবাদিক মিলন বড়ুয়া, মাদল বড়ুয়া, মোহাম্মদ মিয়া, মুসা সিকদার, দেলোয়ার হোসাইন, শাহাবুদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ দিদার, নুরুল আবসার বাঁশি, মোহাম্মদ আলমগির ও মোহাম্মদ ইদ্রিস। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান, মোহাম্মদ জিয়াউদ্দিন রনি, সীমান্ত বড়ুয়া, মোহাম্মদ জনি ও মোহাম্মদ জসিম। ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন আসাদুল্লাহ মান্না, আরমান ও রুদ্র।

অনুষ্ঠানের শেষপর্বে সড়ক উন্নয়নকাজের সফল বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদ

চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা গণঅধিকার পরিষদ, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজি রাসেল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান ও হাসান মিজি।

এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক আল-আমিন সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পারভেজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের নেতা তানজিল মিজি ও পারভেজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, "স্বৈরাচার শেখ হাসিনা এদেশের হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। সেখানে তিনি আরাম-আয়েশে থেকে বাংলাদেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।" নেতারা আরও বলেন, "দলের নিরীহ নেতা কর্মীদের উস্কে দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ধাবিত করছে। এর ফলে সে বিদেশে আরাম-আয়েশে থাকলেও তার দলের নেতাকর্মীরা বিপদের সম্মুখীন হচ্ছে।" আমড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তাঁরা বলেন, "আপনাদের নেত্রীর কথায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। না হয় এদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই সন্ত্রাসী কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দিবে।"

নেতৃবৃন্দরা আরও বলেন, "আমড়া আওয়ামী লীগের কোন নিরীহ নেতাকর্মীর উপর ফুলের টোকাও দিতে চাঁই না। তবে যারা আমাদের শান্ত চাঁদপুরকে অশান্ত করার চেষ্টা করবেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" বক্তারা জানান, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জুলাই ঐক্যের সকল রাজনৈতিক দলের সাথে গণধিকার পরিষদের নেতা কর্মীরাও রাজপথে থাকবে। বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতা, সন্ত্রাস ও যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমএসএফ-এর ঈদগাঁও উপজেলার নতুন কমিটি গঠন, সভাপতি মোঃ রেজাউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


বিএমএসএফ-এর ঈদগাঁও উপজেলার নতুন কমিটি গঠন, সভাপতি মোঃ রেজাউল করিম

বাংলাদেশ মফস্‌সল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা শাঁখা এই কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি কর্তৃক অনুমোদনক্রমে এই প্রস্তাবিত কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দি কান্ট্রি টুডে ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোঃ রেজাউল করিম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ- সভাপতি হিসেবে রয়েছেন সায়মন সরওয়ার কায়েম (দৈনিক সকালবেলা), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন দৈনিক কালের সমাজ ও দৈনিক কক্সবাজার' ৭১-র প্রতিনিধি শেফাইল উদ্দিন। সহ সাধারণ সম্পাদক হিসেবে এম আবুহেনা সাগর (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক হিসেবে নাছির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা), অর্থ সম্পাদক হিসেবে গিয়াস উদ্দিন (দৈনিক দৈনন্দিন), ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে বশিরুজ্জামান (দৈনিক যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাউছার উদ্দিন শরীফ (অনলাইন সিএনএস), দপ্তর সম্পাদক হিসেবে আলা উদ্দিন (দৈনিক আমাদের বসুন্ধরা), যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে এম, ছরওয়ার সিফা (দৈনিক রূপসীগ্রাম), ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোজাম্মেল হক (দৈনিক কক্সবাজার সংবাদ) এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আশফাক উদ্দীন আরফাত (দৈনিক সংবাদ), মনছুর আলম (চ্যানেল কক্স) ও রাশেদুল আমির চৌধুরী (দৈনিক ঘোষণা)।

কমিটি গঠনের বিষয়ে বিএমএসএফ নেতৃবৃন্দ মন্তব্য করেছেন যে, ঈদগাঁও উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা রক্ষা করা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করতেই এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পরই প্রস্তাবিত এ কমিটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%