প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে পুরানবাজারে অবস্থিত ১০৫ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয় পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) দেবাশীষ চৌধুরী।
পরিদর্শনকালে তিনি চিকিৎসালয়ের সার্বিক কার্যক্রম, রোগীদের বসার ব্যবস্থা এবং সেবার পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিশুদের টিকাদান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, "প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁদপুর পৌরসভার ঐতিহ্য। নতুনভাবে এর চিকিৎসা কার্যক্রম চলছে। যে যে বিষয়গুলো প্রাথমিকভাবে করা দরকার, আমড়া সেগুলো করে দেব। বসার সুব্যবস্থাসহ অনুমোদনের বিষয় এবং আমাদের জেলাপ্রশাসক স্যার সর্বক্ষণিক কিন্তু এই প্রতিষ্ঠানের ভালোর জন্য আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।"
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার (শরীফ), উপ-সহকারী প্রকৌশলী দিলীপ দে, পৌর মেডিকেল অফিসার ডা. তানজিল হোসেন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, স্বাস্থ্য সহকারী বিপ্লব রায়, পরিচ্ছন্নতা বিভাগের সম্রাট, ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্সী, মো. খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টদের মতে, শতবর্ষী এই দাতব্য চিকিৎসালয়ে বসার সুব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদনসহ প্রাথমিক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারের মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন