০৮:৩৫ পি.এম
বাংলাদেশ আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন সংক্রান্ত বিষয়ে ভারতকে একটি চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ রবিবার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উল্লেখ করেন, বাংলাদেশ নতুন চুক্তির পরিবর্তে বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তিটি নবায়ন করতে চায়। তিনি জানান, আলোচনার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে।
আরও পড়ুন: ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মুন্না শেখকে বেধড়ক পেটালো ছাত্রদল
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত জানে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের চিঠির জবাব দেবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনা শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিদ্যমান চুক্তি নবায়ন হবে নাকি নতুন চুক্তি হবে—এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, আলোচনা শুরু হওয়ার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। দুই পক্ষের আলোচনা মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান চুক্তিটি পুনরায় নবায়ন হোক। নতুন চুক্তির বিষয়টি বর্তমানে আলোচনায় নেই।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ নেতাকর্মীরা
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে চিঠি পাঠিয়েছে এবং এখন ভারতের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য সাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন