০২:৩৬ পি.এম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা তিনি পবিত্র মক্কায় গিয়ে সম্পন্ন করেন। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই মন্তব্যে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন: সংস্কৃতিমন্ত্রী: 'ক্ষুদ্র' শব্দটি নৃগোষ্ঠীর জন্য অপমানজনক
এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার জন্য কেয়া পায়েল আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরো বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন