ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না: আসিফ মাহমুদ


প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না: আসিফ মাহমুদ

পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার স্থগিত হওয়া নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এ ঘটনায় মিরপুর রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর সড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না।’ যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত এই নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের মধ্যে তা স্থগিতের ঘোষণা আসলে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রার্থীরা। এর প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক এবং সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং কর্মজীবীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তর রিভিউ বিভ্রাটের পরও স্বস্তি নিয়েই লাঞ্চে গেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


শান্তর রিভিউ বিভ্রাটের পরও স্বস্তি নিয়েই লাঞ্চে গেল বাংলাদেশ

অবিশ্বাস্য একটি ভুল ঘটেছে! আম্পায়ার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, একই পথে এগিয়ে গেছেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। হাসান মাহমুদের বল সেদিকউল্ল্লাহ আতালের ব্যাটে লাগলে লিটন দাসের হাতে চলে যায়, কিন্তু ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। খালি চোখে দেখা গেলেও ব্যাটে লাগার বিষয়টি, অবিশ্বাস্যভাবে রিভিউ নেননি শান্ত। পরে আলট্রাএজে দেখা যায় স্পাইক। সকাল সকাল দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে পরে সেই আতালকে ফিরিয়েছেন হাসানই।

শনিবার (১০ অক্টোবর) সকালের সেশনে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তান ব্যাটিংয়ে নেমেছে। লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে আফগানরা ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে। ১৭ রান করে হাসানের বলে স্লিপে ক্যাচ দেন আতাল। তানজিদ হাসান বলটি তালুবন্দি করেন।

এর আগে উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ারের ভুল এবং শান্তের রিভিউ না নেওয়ার কারণে বেঁচে যান তিনি। তবে ইনিংস বড় করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার।

আব্দুল মালিক ১৫ এবং শহিদুল্লাহ ২ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছেন। আফগানিস্তান এখনও বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে রয়েছে।

এর আগে আগের দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে। নাঈম হাসান শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


রাজশাহীতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ রেখা খাতুন নামের আশরাফুলের দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে। আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তার প্রথম স্ত্রী তারাপুরে বাস করেন। দ্বিতীয় স্ত্রীর জন্য তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় ভাড়া বাসা নিয়েছিলেন। তবে মাঝে মাঝে প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন আশরাফুল। এই বিষয় নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার ভোরে এই বিরোধের জেরে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহীর বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং সেখানে তার প্রথম স্ত্রী উপস্থিত রয়েছেন।

ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ শব্দের পোস্ট থেকে ভারতের জনপ্রিয় মুখ, কে এই অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


৬ শব্দের পোস্ট থেকে ভারতের জনপ্রিয় মুখ, কে এই অভিজিৎ দীপকে

সমাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছয় শব্দের একটি পোস্টের মাধ্যমে অভিজিৎ দীপকের জীবন পরিবর্তিত হয়। মে মাসে হতাশা থেকে তৈরি করা ওই ব্যঙ্গাত্মক পোস্টটি দ্রুত একটি বৃহৎ রাজনৈতিক-সামাজিক আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনটির নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।

২০২৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের অন্যতম বৃহৎ রাজপথের আন্দোলনের মুখ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী দীপ। বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় অনিয়ম এবং সরকারের জবাবদিহির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন ইতোমধ্যে দিল্লির রাজপথ ছাড়িয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

একটি মন্তব্য, একটি পোস্ট

ঘটনার সূত্রপাত ঘটে মে মাসে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক বক্তব্যে বেকার তরুণদের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কিছু মানুষকে ‘তেলাপোকা’ হিসেবে তুলনা করেন। পরে তিনি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই ১৬ মে দীপ এক্সে লেখেন- ‘সব তেলাপোকা যদি একসঙ্গে হয়?’

এই ব্যঙ্গাত্মক পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দিল্লির ইউটিউবার মেঘনাদসহ কয়েকজন সেটিকে আরও বড় পরিসরে নিয়ে যান। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় ‘ককরোচ জনতা পার্টি’র ব্যঙ্গাত্মক ওয়েবসাইট। অনলাইনে সদস্য সংগ্রহ শুরু হয়।

কয়েক দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের আগ্রহ সৃষ্টি হয়। আন্দোলনের ডিজিটাল প্ল্যাটফর্মে বেকারত্ব, মূল্যস্ফীতি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব ও গণমাধ্যমের মালিকানার মতো বিষয়গুলো সামনে আসে।

দীপকের ভাষায়, এটি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়; বরং মূলধারার রাজনীতিতে জায়গা না পাওয়া তরুণদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম।

কে এই অভিজিৎ দীপকে?

অভিজিৎ দীপকের জন্ম ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। তিনি দলিত সম্প্রদায়ের একটি নিও-বৌদ্ধ পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা ভগবানরাও দীপকে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। মা অনিতা দীপকে গৃহিণী।

ছাত্রজীবনের শুরুতে প্রকৌশল পড়লেও দীপ সে পথে বেশিদিন চলেননি। পরে তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ নিয়ে পড়াশোনা করেন পুনেতে। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টন ইউনিভার্সিটির কলেজ অব কমিউনিকেশন থেকে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার রাজনৈতিক যোগাযোগের ভাষা সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে তৈরি হয়। বিশেষ করে মিম, ব্যঙ্গ, রসিকতা ও সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল তাকে তরুণদের কাছে পরিচিত করে তোলে।

আম আদমি পার্টির সঙ্গে পথচলা

২০২০ সালে দীপ আম আদমি পার্টির (এএপি) সামাজিক যোগাযোগমাধ্যম দলের সঙ্গে কাজ শুরু করেন। দিল্লি বিধানসভা নির্বাচনে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে তিনি মিমনির্ভর ডিজিটাল কনটেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরে তিনি দিল্লি সরকারের শিক্ষা বিভাগের যোগাযোগ উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ২০২৩ সালে এএপির মিডিয়া টিম থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য চলে যান। যদিও বর্তমানে তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টিও নিজেদের স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে।

বোস্টন থেকে দিল্লির রাজপথে

অনলাইনে আন্দোলনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়তে থাকে। হুমকির কথা জানালেও দীপ যুক্তরাষ্ট্রে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি। জুনে বোস্টন থেকে ভারতে ফিরে আসেন।

গত ৬ জুন দিল্লিতে পৌঁছে তিনি বি আর আম্বেদকরের আত্মজীবনী গ্রহণ করেন। দলিত অধিকার ও সামাজিক সমতার প্রবক্তা আম্বেদকর তার রাজনৈতিক চিন্তার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

এরপর দিল্লির জন্তর মন্তরে শুরু হয় ককরোচ জনতা পার্টির রাজপথের কর্মসূচি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ পরীক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের দায় নির্ধারণ এবং সরকারের জবাবদিহির দাবি সামনে আসে।

আন্দোলন বড় হতে থাকলে দিল্লির কেন্দ্রস্থলে প্রতিবাদ শিবির গড়ে ওঠে। দীপ কখনো মঞ্চে বক্তৃতা দিয়েছেন, কখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আবার কখনো আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রাজপথে সংঘাত

গত ২০ জুলাই হাজারো আন্দোলনকারী সংসদের দিকে মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটে। আন্দোলনকারী ও পুলিশ সদস্য উভয় পক্ষেই আহত হওয়ার খবর পাওয়া যায়।

এরপর দীপ ঘোষণা করেন, আন্দোলনের অবস্থান কর্মসূচি চলবে, তবে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন করে রাজপথের মিছিল স্থগিত রাখা হবে।

এর কয়েক দিনের মধ্যেই আসে বড় রাজনৈতিক সাফল্য। ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনকারীরা এটিকে নিজেদের অন্যতম বড় অর্জন হিসেবে দেখেন।

শুধু প্রশ্নপত্র ফাঁস নয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হয়েছিল শিক্ষা ও পরীক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। পরে এর পরিধি বৃদ্ধি পায়। তরুণদের কর্মসংস্থান, রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব, বিচারপতিদের অবসর-পরবর্তী রাজনৈতিক নিয়োগ, গণমাধ্যমের মালিকানা ও সরকারের জবাবদিহির মতো বিষয়গুলোও আলোচনায় আসে।

দীপ বারবার বলেছেন, তাদের লক্ষ্য কোনো সরকার পরিবর্তন নয়; বরং ভারতের রাজনৈতিক আলোচনায় তরুণদের জন্য জায়গা তৈরি করা। তিনি আন্দোলনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন।

হুমকি, সমালোচনা ও বিতর্ক

আন্দোলন জনপ্রিয় হওয়ার পর দীপ ও তার পরিবারের কাছে হুমকির বার্তা আসার অভিযোগ উঠেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জুলাইয়ে এক নারী প্রতিবাদ কর্মসূচির মঞ্চে দীপকের দিকে নীল কালি ছুড়ে দেন। ওই নারী অভিযোগ করেন, ককরোচ জনতা পার্টির কর্মকাণ্ডে হিন্দু দেবতা রামের প্রতি অসম্মান করা হয়েছে। দীপকের পক্ষ থেকে আন্দোলনের রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক চরিত্র তুলে ধরা হয়।

এদিকে আন্দোলনের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হস্তক্ষেপের চেষ্টা এবং ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন দীপ। এসব দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিভাগে স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


রাজশাহী বিভাগে স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা

রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : রাজশাহী বিভাগে স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান, এবং ই-ট্র্যাকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করা হয়।

শনিবার বেলা ১১টায় নগরীর হোটেল এক্সের কনভেনশন রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসও সেখানে ছিলেন।

রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান কর্মশালাটির সভাপতিত্ব করেন। এছাড়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপ পরিচালক ডা. মো. রফিকুল হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান, জেলা তথ্য অফিস, রাজশাহীর পরিচালক (রুটিন দায়িত্ব) রাফেয়ালা নাসরিন, রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রওশন আখতার এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি অফিসের স্বাস্থ্য ব্যবস্থাপক ও টিকাদান কার্যক্রমের প্রধান ডা. রিয়াদ মাহমুদও উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গাভি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় রাজশাহী বিভাগের টিকাদান ও স্বাস্থ্য কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। কর্মশালায় ই-ট্র্যাকার ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%