০২:৪২ পি.এম
অবিশ্বাস্য একটি ভুল ঘটেছে! আম্পায়ার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, একই পথে এগিয়ে গেছেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। হাসান মাহমুদের বল সেদিকউল্ল্লাহ আতালের ব্যাটে লাগলে লিটন দাসের হাতে চলে যায়, কিন্তু ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। খালি চোখে দেখা গেলেও ব্যাটে লাগার বিষয়টি, অবিশ্বাস্যভাবে রিভিউ নেননি শান্ত। পরে আলট্রাএজে দেখা যায় স্পাইক। সকাল সকাল দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে পরে সেই আতালকে ফিরিয়েছেন হাসানই।
শনিবার (১০ অক্টোবর) সকালের সেশনে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তান ব্যাটিংয়ে নেমেছে। লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে আফগানরা ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে। ১৭ রান করে হাসানের বলে স্লিপে ক্যাচ দেন আতাল। তানজিদ হাসান বলটি তালুবন্দি করেন।
এর আগে উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ারের ভুল এবং শান্তের রিভিউ না নেওয়ার কারণে বেঁচে যান তিনি। তবে ইনিংস বড় করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার।
আরও পড়ুন: আমিরাতের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে অনিশ্চয়তা, জাতীয় দলের ম্যাচের কারণে
আব্দুল মালিক ১৫ এবং শহিদুল্লাহ ২ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছেন। আফগানিস্তান এখনও বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে আগের দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে। নাঈম হাসান শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন