১০:৩৪ পি.এম
‘ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ও খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এরফান গ্রুপ (রাইস ইউনিট)-এর বার্ষিক পরিবেশক সম্মেলন শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠানের হোলসেল ও রিটেইল বিভাগ হতে প্রায় ৭০০ পরিবেশক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মাহবুব আলম, অর্থ উপদেষ্টা জনাব মোঃ মনির উদ্দিন, মহাব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (হোলসেল) মোঃ জিয়াউর রহমান, উপ-মহাব্যবস্থাপক (রিটেইল) জনাব মোঃ মাহমুদুর রহমান বুলবুলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও, অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও এরফান চিনিগুঁড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ উপস্থিত ছিলেন। বিক্রয়ের ভিত্তিতে সারা দেশের ৭০০ জন পরিবেশকের মধ্যে স্টার অব দ্য ইয়ার, টাইটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে মোট ১৪৫ জন পরিবেশককে পর্যায়ক্রমে ‘স্বর্ণের নেকলেস’, মোটরসাইকেলসহ দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ এবং অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: টম ক্রুজকে ছেড়ে বেতো মন্টেনেগ্রোর প্রেমে মজলেন আনা দে আরমাস?
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা সংগীত পরিবেশন করেন, এবং একঝাঁক তরুণ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন।
বার্ষিক পরিবেশক সম্মেলন–২০২৬-এ এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মাহবুব আলমের সঙ্গে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন