ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ জানিয়েছে সিবিএফ


নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ জানিয়েছে সিবিএফ

বিশ্বকাপের মিশন শুরুর আগে আগামীকাল মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র খেলতে পারছেন না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার কাফ মাসলের চোটের কারণে দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে অংশ নিতে পারবেন না। তিনি নিউ জার্সিতে দলের ট্রেনিং ক্যাম্পেই অবস্থান করবেন এবং চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাবেন।

৩৪ বছর বয়সী নেইমার পুরো মৌসুমজুড়ে চোটের সঙ্গে লড়াই করে এসেছেন। তবুও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার কারণে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন: লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারাল

বিশ্বকাপের আগে মিসরের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল শেষ প্রস্তুতি। তবে সেখানে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় নেইমার এর অভাবে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে সেলেসাও শিবিরে।

নেইমারের চোটের গুরুতরতা কতটা এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ব্রাজিল আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ পর্যায়ে তাদের প্রতিপক্ষ হবে হাইতি ও স্কটল্যান্ড।

আরও পড়ুন: ম্যান সিটির আর্থিক হিসাবের অনিয়ম নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্যের অডিট বিভাগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের তিনটি সীমান্তের মাধ্যমে ৩৩ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইনের প্রচেষ্টা চালানো হয়।

বিজিবি জানিয়েছে, আজ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বিওপির দায়িত্বশীল এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বশীল এলাকায় ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তী সময়ে খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তাদের সীমান্ত পার হতে দেওয়া হয়নি।

এদিকে, একই দিনে ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস এর নিকটে ভারতীয় সীমান্তে আরও ১২ জন ব্যক্তিকে অবস্থানরত অবস্থায় দেখে।

পরে বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানিয়েছেন, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন একটি বার্তা জানিয়েছেন। নতুন এই বার্তায় স্পষ্ট নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়েছে যে, সকল অনভিবাসী ভিসা প্রার্থী যাঁরা মার্কিন ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে হবে।

এই বার্তা শুক্রবার (৫ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

দূতাবাস উল্লেখ করেছে যে, ৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকে তাঁদের সকল সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের লক্ষ্যে এই নির্দেশনার প্রয়োজনীয়তা বলা হচ্ছে।

নতুন নির্দেশনার বিষয়ে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এই লিংকে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৫০ সালের মধ্যে ১৪টি পুরোনো পারমাণবিক চুল্লি পরিবর্তন করার পরিকল্পনা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২১ পি.এম


২০৫০ সালের মধ্যে ১৪টি পুরোনো পারমাণবিক চুল্লি পরিবর্তন করার পরিকল্পনা জাপানের

ঢাকা, ০৫ জুন, ২০২৬ : ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার ১৫ বছরেরও বেশি সময় পরে জাপান আবারও পারমাণবিক ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে। দেশটি ২০৫০ সালের মধ্যে তাদের পুরোনো হয়ে যাওয়া ১৪টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নতুন চুল্লি দিয়ে প্রতিস্থাপন করতে চায়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের শিল্প মন্ত্রণালয় পরিকল্পনাটির একটি খসড়া প্রস্তুত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর (চিপ) কারখানার মতো আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে দেশটিতে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি চাহিদা মেটাতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে।

কিয়োদো নিউজ এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেসহ জাপানের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিকল্পনা অনুযায়ী ২০৪০-এর দশকের মধ্যে সর্বোচ্চ পাঁচটি এবং ২০৫০ সালের মধ্যে মোট ১৪টি পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের আশা করছে শিল্প মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট বলছে, এই প্রথম জাপান সরকার পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করেছে।

শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে এই পরিকল্পনাটি উপস্থাপন করার কথা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী গ্রীষ্মে এই খসড়া পরিকল্পনাটি পর্যালোচনা করবেন।

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপানের বিদ্যুৎ খাতের হিসাব অনুযায়ী ২০৪০-এর দশকে দেশটিতে প্রায় ৫৫ লাখ কিলোওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। এই ঘাটতি প্রায় পাঁচটি পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত বিদ্যুতের সমান।

উল্লেখ্য, ২০১১ সালে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি গলে যায়। ওই দুর্ঘটনার পর জাপান তাদের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছিল।

তবে বর্তমানে কয়লা বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে, ২০৫০ সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব (কার্বন নিরপেক্ষ) দেশ হতে এবং এআই খাতের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জাপান পুনরায় পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের দিকে ঝুঁকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%