০৩:০৮ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : শুক্রবার মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুতর প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন একটি শ্রমিক সংগঠনের নেতা।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জিএমবি ইউনিয়নের জনসেবা বিভাগের প্রধান র্যাচেল হ্যারিসন এক বিবৃতিতে উল্লেখ করেন, জরুরি ফোনকল গ্রহণকারী জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) কর্মীরা স্বাভাবিক নিয়মে রোগীদের তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে পারছেন না। ফলে বিপুলসংখ্যক রোগীর তথ্য জমে যাচ্ছে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিতেন নেতানিয়াহু, আত্মকথায় লিখলেন বাইডেন
তিনি আরও বলেন, এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় ধরনের জট সৃষ্টি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন