ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করালেন খন্দকার মোতালিব হোসেন


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করালেন খন্দকার মোতালিব হোসেন

মানবিকতা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকীপাড়া মীরবাড়ির বাসিন্দা মীর জোয়াহের গুরুতর অসুস্থ হয়ে মধুপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। এ সময় তাঁকে জরুরি বিভাগ থেকে হুইলচেয়ারে করে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় নিয়ে যান এবং ভর্তি করানোর ব্যবস্থা করেন খন্দকার মোতালিব হোসেন।বর্তমানে মীর জোয়াহেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর এমন অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন খন্দকার মোতালিব হোসেন।মহান আল্লাহ যেন মীর জোয়াহেরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং তাঁকে দীর্ঘ হায়াত দান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

বেলাবোতে এ্যাবের উদ্যোগে ১ হাজার কৃষকের মাঝে বোরো ধান,সরিষা ও আলুর বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বেলাবোতে এ্যাবের উদ্যোগে ১ হাজার কৃষকের মাঝে বোরো ধান,সরিষা ও আলুর বীজ বিতরণ

নরসিংদীর বেলাবোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধান, সরিষা ও আলুর বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডার্ন হাইস্কুল মাঠে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আসা প্রায় এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি বোরো ধানের বীজ, ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি আলুর বীজ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো সরকারি পাইলট মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ। বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সদস্য সচিব ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য শাহজাহান মিয়া, নরসিংদী জেলা কৃষক দলের সদস্য মো. নাজিম উদ্দিন ভূঁইয়াসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট–সিজন ২-এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও নাজিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল কাজী, মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের সাবেক সদস্যসচিব জহিরুল ইসলাম সুমন।
খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক—এমন প্রত্যাশা আয়োজকদের।
মালাউড়ী স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে নির্বাচনী মাঠে সক্রিয় শাহনেওয়াজ সরকার সানু: মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


দাউদকান্দিতে নির্বাচনী মাঠে সক্রিয় শাহনেওয়াজ সরকার সানু: মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ সরকার সানু। নিজ বক্তব্যে তিনি জানান, নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি প্রস্তুত এবং শেষ পর্যন্ত মাঠে থাকার দৃঢ় সংকল্প রয়েছে তাঁর।
সম্প্রতি তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে চলমান বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে শাহনেওয়াজ সরকার সানু বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে যে তিনি কেবল আলোচনায় থাকার জন্যই প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তাঁর দাবি, তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই ভোটারদের সামনে এসেছেন।
পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে এই প্রার্থী উল্লেখ করেন, তাঁর প্রয়াত দুই ভাই আলহাজ্ব খলিলুর রহমান সরকার এবং অ্যাডভোকেট শামসুল হক সরকার অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সময়ে এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল বলে তিনি জানান। প্রয়াত দুই ভাইয়ের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাঁর নির্বাচনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে শাহনেওয়াজ সরকার সানু জানান, নির্বাচিত হলে তিনি মোহাম্মদপুর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর আধুনিকায়নে গুরুত্ব দেবেন। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে ইউনিয়নটিকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করলে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%