ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু


পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ সৌরভ প্রধান ইমরান নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাকাই কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ সৌরভ প্রধান ইমরান ওই এলাকার মোঃ গোলজার প্রধানের পুত্র।

আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে সৌরভ পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর প্রাণ গেল

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী একটি জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাঙরের হামলায়। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপকূলের কাছে সাঁতার কাটার সময় হাঙর ওই ব্যক্তিকে কামড় দেয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে সমুদ্রে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে সোরেন্টো এবং এর আশেপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানায়, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোন প্রজাতির হাঙর জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।

এ বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যুর ঘটনা। এই সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান। জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এছাড়া মে ও জুন মাসে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুন মাসে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় একজন নারীও গুরুতর আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে। এর ফলে, হজযাত্রীরা এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

তবে, নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

আজ বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতে পারেন। এটা সংবিধানে পরিষ্কার বলা আছে। সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের হাতে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, মিছিল-মিটিং হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এগুলো সবই স্বাভাবিক।’

এদিকে, সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করেছে। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন বিএনপি নেতা-কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে একজন বাসের হেলপার নিহত হয়েছেন। তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ইউনিক বাসের হেলপার হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম জানান, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিলেন। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। সায়েদাবাদ জনপদ মোড়ে আসার পর নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে অবস্থিত। তিনি গ্রামের বাড়িতে থাকতেন। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানালেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%