ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর প্রাণ গেল


অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর প্রাণ গেল

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী একটি জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাঙরের হামলায়। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপকূলের কাছে সাঁতার কাটার সময় হাঙর ওই ব্যক্তিকে কামড় দেয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে সমুদ্রে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে সোরেন্টো এবং এর আশেপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানায়, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোন প্রজাতির হাঙর জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।

এ বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যুর ঘটনা। এই সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান। জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এছাড়া মে ও জুন মাসে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুন মাসে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় একজন নারীও গুরুতর আহত হন।

আরও পড়ুন: ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করল ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে। এর ফলে, হজযাত্রীরা এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

তবে, নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

আজ বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতে পারেন। এটা সংবিধানে পরিষ্কার বলা আছে। সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের হাতে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, মিছিল-মিটিং হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এগুলো সবই স্বাভাবিক।’

এদিকে, সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করেছে। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন বিএনপি নেতা-কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে একজন বাসের হেলপার নিহত হয়েছেন। তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ইউনিক বাসের হেলপার হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম জানান, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিলেন। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। সায়েদাবাদ জনপদ মোড়ে আসার পর নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে অবস্থিত। তিনি গ্রামের বাড়িতে থাকতেন। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানালেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে,শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী অধিকার প্রতিষ্ঠায় অন্তরায়’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় ও এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। যুক্তি-তর্কের টানটান লড়াই শেষে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হাসান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হক, সহ-সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ প্রভাষক কুসুম ভট্টাচার্য, সাবেক সভাপতি জাহানুর বেগম, মহিলা পরিষদের নেত্রী জাহানারা হাবিব, ছায়া সমাদ্দার, সবিতা ঘোষ, মাহফুজা খাতুন, প্রভাতী রানী, শিউলি কর্মকার, চায়না মজুমদার, শামীমা, মৌমিতা সাহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “সমাজকে বদলাতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করা সবচেয়ে জরুরি। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেভাবে সমাজে নারীর অধিকার ও সমতাকে বাধাগ্রস্ত করছে, তা নিয়ে তরুণ শিক্ষার্থীরা কীভাবে ভাবে, তা জানাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, তারা ছোটবেলা থেকেই লিঙ্গসমতা ও নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠুক।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, সমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে নারী-পুরুষের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%