ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাউবির ১০-১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত


বাউবির ১০-১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের ১০ ও ১১ জুলাইয়ের (শুক্র ও শনিবার) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার (৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার, বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ পরীক্ষার ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ পরীক্ষা-২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ লেভেল।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য ও পরবর্তী হালনাগাদের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দেই না, পদক্ষেপের মাধ্যমে দিই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ এম


‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দেই না, পদক্ষেপের মাধ্যমে দিই’

 

ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের পর এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মুখ খুলেছেন। তিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, ‘‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতায় নয়, পদক্ষেপে দিই: নির্ভীকভাবে এবং চরম বীরত্বের সাথে।’’

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের ওপর সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগে ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন যে, মুখে বাগাড়ম্বর না করে যেকোনো পরিস্থিতির জবাব সরাসরি মাঠেই দেবে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা ফের গণনার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ এম


শাহজালাল মাজারের দানবাক্সের টাকা ফের গণনার ঘোষণা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের জমা হওয়া অর্থ দ্বিতীয় দফায় আবারও গণনা করা হবে। প্রথম দফার গণনার ১৯ দিন পর, আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এই কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রথমবারের মতো সবার উপস্থিতিতে মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেক ও দুটি দানবাক্স খোলা হয়। ওই দিন গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

পরে এসব অর্থ সোনালী ব্যাংকে শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়। কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার গণনা শেষে প্রাপ্ত অর্থ আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ এম


বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় পুলিশ

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারকে দেওয়া চিঠির উত্তরের জন্য পুলিশ অপেক্ষায় রয়েছে। এই চিঠিটি ১৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে পরদিন সেটি কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে যায়।

গতকাল পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, সেই চিঠির উত্তর এখনও পাওয়া যায়নি। দুদক এবং পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুততর করতে ১৬ জুন ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নথিপত্র প্রস্তুতি করা হয়েছে। আইজিপি আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে ইন্টারপোলের স্থানীয় সমন্বয় শাখা থেকে দুই সদস্যের একটি দল দুদকের অনুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা এই কার্যক্রমে অংশ নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের উপস্থিতিতে নথিপত্র প্রস্তুত, অনুবাদ ও ফাইল করার কাজ সম্পন্ন করে, সেই দিন বিকালে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি দুর্নীতি মামলা রয়েছে।

এসব মামলাগুলোর মধ্যে একটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইতোমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাটির বিচার ঢাকা শহরের বিশেষ জজ আদালত-৫-এ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটি টাকার সেতুতে যেতে বাঁশের সাঁকোই ভরসা, বাড়ছে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ এম


কোটি টাকার সেতুতে যেতে বাঁশের সাঁকোই ভরসা, বাড়ছে জনদুর্ভোগ

কোটি টাকার সেতু খালের ওপর নির্মাণ করা হয়েছে। তবে সেতুতে ওঠার জন্য কোনো সংযোগ সড়ক নেই। এ অবস্থায় পথচারীদের বাধ্য হয়ে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে সেতুতে উঠতে হচ্ছে। এর ফলে বাড়াইকান্দি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়াইকান্দি খালের ওপর সেতু নির্মাণের কাজ করা হয়। এ কাজটি পরিচালনা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর। সেতুটির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থ ১৪ ফুট, এবং এর ব্যয় প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিম এন্টারপ্রাইজ এই নির্মাণকাজের দায়িত্ব পায়। জানুয়ারী মাসে কাজ শুরু হয়ে জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হয়। তবে চুক্তি অনুযায়ী, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়ক নির্মাণ না করেই পুরো বিল উত্তোলন করেছে। যদিও প্রায় তিন মাস আগে কাজ শেষ হয়েছে, এখন পর্যন্ত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, বাড়াইকান্দি গ্রামের খালের ওপর নির্মিত সেতুটির দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেতুর দুই পাশে গভীর গর্ত ও অসমতল অংশ থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। সময়ের প্রবাহে সেটিও নড়বড়ে হয়ে গেছে। এর ফলে, মোটরসাইকেল, অটোরিকশা বা অন্য কোনো ছোট-বড় যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অত্র অঞ্চলের বয়স্ক ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রা ধারন করে এই পথ ব্যবহার করা হচ্ছে এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিনের কার্যকলাপ করে চলেছে। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো পিচ্ছিল হয়ে ওঠা কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা থাকার কথা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেই কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন করেছে। প্রায় তিন মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও, এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এই বিষয়টি পিআইওকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় ২০ হাজার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে সেতুটি ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে এবং এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দাবি করছে, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে চলাচলের উপযোগী করা হোক। সেই সঙ্গে, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন না করেই বিল পরিশোধ করা হয়েছে, এই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "কোটি টাকার সেতু হয়েছে, কিন্তু সেতুতে ওঠার রাস্তা নেই। বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায়। দুশ্চিন্তা হয়, কখন পানিতে পড়ে যায়।"

কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, "এ পথ দিয়ে বাজারে যেতে হয়। কৃষিপণ্য কখনো ঘাড়ে, কখনো মাথায় করে সেতু পারাপার হতে হয়। সংযোগ সড়ক থাকলে ভ্যান বা সাইকেলে করে নেওয়া সহজ হতো।"

কলেজ শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, "বর্ষা এলেই ভয় আরও বেড়ে যায়। সাঁকো পিচ্ছিল হয়ে পড়ে। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেতু নির্মাণ করা হলেও কোনো উপকারই আমরা পাচ্ছি না।" তিনি দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে জানার জন্য মেসার্স রামিম এন্টারপ্রাইজের ঠিকাদার জিয়াউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমানকে অফিসে গিয়েও দেখা পাওয়া যায়নি। এমনকি তাঁর ব্যবহৃত সরকারি ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, "খালে পানি থাকায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে কিছুটা বিলম্ব হয়েছে। ঠিকাদারকে দ্রুত বাকি কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুর বিপরীতেই বিল পরিশোধ করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%