ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত


হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ এবং অস্বাভাবিক জোয়ারের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবন মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে।

জোয়ারের পানিতে বসতঘর, ফসলের মাঠ, মাছের ঘের এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ফলে উপকূলের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। কৃষকরাও প্রত্যাশা করছেন চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির।

স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে হাতিয়ার সাতটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তমরদ্দি, সুখচর, জাহাজমারা এবং নলচিরা ইউনিয়ন। এসব এলাকার বসতঘর, রান্নাঘর, আঙিনা, গ্রামীণ সড়ক এবং মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ফলে নিম্ন আয়ের ও দিনমজুর শ্রেণির মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুধু মূল ভূখণ্ড নয়, নিঝুম দ্বীপসহ দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর এবং মৌলভীর চর-এর বিস্তীর্ণ এলাকাও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন আলো জানাচ্ছেন, একদিকে জোয়ারের পানি, অন্যদিকে ভারী বর্ষণের কারণে হাতিয়ার অধিকাংশ এলাকা পানির নিচে। নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকের রান্নাঘরে পানি ওঠায় গত দুই দিন ধরে চুলায় হাঁড়ি ওঠেনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ২৪ ঘন্টায় নোয়াখালীতে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ১১ টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ৫০০-৬০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমাদের বিভিন্ন কার্যক্রম এখনও চলমান রয়েছে।

 

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে রেলের কেবিনকে বাসরঘর বানিয়ে ফুলশয্যা, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ভারতে রেলের কেবিনকে বাসরঘর বানিয়ে ফুলশয্যা, ভাইরাল ভিডিও

ভারতের নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণির কেবিন সজ্জিত হয়েছে বেলুন, ফুলের ঝালর, মোমবাতি, জমকালো ফুলের সজ্জা এবং হাজার হাজার গোলাপের পাপড়ি দিয়ে। এই আয়োজনের মাধ্যমে রেল সফরে ফুলশয্যা কিংবা বিবাহবার্ষিকী উদযাপনের জন্য কোনো যাত্রী তার জীবনসঙ্গীকে চমক দিতে চেয়েছেন বলেও জানা যাচ্ছে।

রেলের কেবিনকে শোয়ার ঘরে রূপান্তরিত করায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা সুসজ্জিত কেবিনটিকে ‘হনিমুন কোচ’ নামে অভিহিত করতে শুরু করেন। কারণ, সেটিকে দেখে মনে হচ্ছে হোটেলের হনিমুন সুইটের চেয়ে কম কিছু নয়। ভিডিওটি ‘মদন_চিকনা’ নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং প্রচুর মানুষ এটি দেখেছেন। প্রায় তিন হাজার নেটিজেনের লাইকও জমা পড়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরকারি সম্পত্তিকে কিভাবে নিজের ইচ্ছামাফিক ব্যবহার করা যায়, তা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছেন।

এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে এক বেসরকারি সাজসজ্জাকারী তাদের অনুমোদন না নিয়ে এই কাজ করেছেন। এ কারণেই রেল এটিকে ‘গুরুতর ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে। এই অনিয়মের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তারা ঘটনাটিকে গুরুতর নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করে সংশ্লিষ্ট কর্মী এবং সজ্জাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। দক্ষিণ-মধ্য রেল নন্দীগ্রাম এক্সপ্রেসের প্রথম শ্রেণির কেবিন সাজানোর বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৬ জুলাই ১১০০২ নম্বর নন্দীগ্রাম এক্সপ্রেসে ভ্রমণকারী এক দম্পতি ব্যক্তিগতভাবে অনলাইনে একজন সাজসজ্জাকারীকে নিযুক্ত করেছিলেন। তিনি অনুমতি না নিয়ে জালনা স্টেশনে ট্রেনে ওঠেন। রেল এটিকে গুরুতর ত্রুটি হিসেবে বিবেচনা করেছে। কেবিনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিস্তারিত বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রেল সূত্রে জানা গেছে। ট্রেনে অনুমতি ছাড়া প্রবাহ, টিকিট ছাড়া ভ্রমণ এবং অনধিকার প্রবেশের জন্য রেল আইনের ধারা অনুযায়ী সাজসজ্জাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাশুড়ি হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


শাশুড়ি হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুরে শ্বাশুড়ীকে হত্যার দায়ে জামাই হাউস আলীকে (৫২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নির্যাতনের অভিযোগ তুলে স্ত্রী আম্বিয়া খাতুন তালাক দেন হাউস আলীকে। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন হাউস আলী। ২০১৬ সালের ৮ মে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি ফুলসুরাতনের (৬৫) গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় তাকে সেখান থেকে পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন তার স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

পুলিশের চুড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে দণ্ডিত হাউস আলীকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শহিদুল ইসলাম এবং বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

দলে রয়েছে বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরি ও টপ অর্ডার ব্যাটার মিল্টন শুম্বা।

নিয়ামুরি প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার টেস্ট ও ওয়ানডে অভিষেক ঘটে।

তিনি দেশের হয়ে ৫টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচে যথাক্রমে ১২টি ও ৫টি উইকেট শিকার করেছেন।

শুম্বা আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন। সর্বশেষ ২০২৪ সালে ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন তিনি।

সর্বশেষ তিনি ২০২২ সালে টি-টোয়েন্টিতে অংশ নেন। ৩০ টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৫ রান সংগ্রহ করেছেন।

জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টির সর্বশেষ আসরে তিনি ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

ব্রেন্ডন টেইলরের ইনজুরির কারণে বেন কারানের জন্য বিশ্বকাপ দলে সুযোগ হয়েছিল। যদিও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তিনি, তবে দলে তার স্থান অটুট রয়েছে।

এখনও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি কারানের, তবে তার ৯ টেস্ট ও ১০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।

বাংলাদেশ সিরিজে নিয়ামুরির সঙ্গে টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে কারানেরও।

টেইলরের পাশাপাশি জিম্বাবুয়ের সর্বশেষ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার ও টনি মুনিয়োঙ্গা। ক্রেমার বাঁ-হাতে ইনজুরিতে আছেন।

বুলাওয়ায়োতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো, যা যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলের সদস্যরা হলেন: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামায়াতকে দেখছেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামায়াতকে দেখছেন রাশেদ খান

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগের আর কোনো প্রয়োজন নেই, এ মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। তার এই মতামত দিন দিন আরও স্পষ্ট হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। আজ শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ধরনের মন্তব্য করেছেন। রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এবং নিষিদ্ধ ছাত্রলীগের দ্বারা অতীতে তার ওপর হামলার ছবিগুলো পোস্ট করে জামায়াত-শিবিরের কর্মীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, 'নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য, নিজেরা সারাজীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!' রাশেদ খান জানিয়েছেন, এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার কারণে তিনি বিভিন্ন ফোনকল পাচ্ছেন। তিনি বলেন, 'ওদের (জামায়াত-শিবির) গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেওয়ার প্রেক্ষিতে ফেসবুকে এই বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম।' তিনি আরো বলেন, 'জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে আরো স্পষ্ট হচ্ছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%