প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণির কেবিন সজ্জিত হয়েছে বেলুন, ফুলের ঝালর, মোমবাতি, জমকালো ফুলের সজ্জা এবং হাজার হাজার গোলাপের পাপড়ি দিয়ে। এই আয়োজনের মাধ্যমে রেল সফরে ফুলশয্যা কিংবা বিবাহবার্ষিকী উদযাপনের জন্য কোনো যাত্রী তার জীবনসঙ্গীকে চমক দিতে চেয়েছেন বলেও জানা যাচ্ছে।
রেলের কেবিনকে শোয়ার ঘরে রূপান্তরিত করায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা সুসজ্জিত কেবিনটিকে ‘হনিমুন কোচ’ নামে অভিহিত করতে শুরু করেন। কারণ, সেটিকে দেখে মনে হচ্ছে হোটেলের হনিমুন সুইটের চেয়ে কম কিছু নয়। ভিডিওটি ‘মদন_চিকনা’ নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং প্রচুর মানুষ এটি দেখেছেন। প্রায় তিন হাজার নেটিজেনের লাইকও জমা পড়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরকারি সম্পত্তিকে কিভাবে নিজের ইচ্ছামাফিক ব্যবহার করা যায়, তা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছেন।
এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে এক বেসরকারি সাজসজ্জাকারী তাদের অনুমোদন না নিয়ে এই কাজ করেছেন। এ কারণেই রেল এটিকে ‘গুরুতর ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে। এই অনিয়মের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তারা ঘটনাটিকে গুরুতর নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করে সংশ্লিষ্ট কর্মী এবং সজ্জাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। দক্ষিণ-মধ্য রেল নন্দীগ্রাম এক্সপ্রেসের প্রথম শ্রেণির কেবিন সাজানোর বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৬ জুলাই ১১০০২ নম্বর নন্দীগ্রাম এক্সপ্রেসে ভ্রমণকারী এক দম্পতি ব্যক্তিগতভাবে অনলাইনে একজন সাজসজ্জাকারীকে নিযুক্ত করেছিলেন। তিনি অনুমতি না নিয়ে জালনা স্টেশনে ট্রেনে ওঠেন। রেল এটিকে গুরুতর ত্রুটি হিসেবে বিবেচনা করেছে। কেবিনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিস্তারিত বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রেল সূত্রে জানা গেছে। ট্রেনে অনুমতি ছাড়া প্রবাহ, টিকিট ছাড়া ভ্রমণ এবং অনধিকার প্রবেশের জন্য রেল আইনের ধারা অনুযায়ী সাজসজ্জাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন