প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগের আর কোনো প্রয়োজন নেই, এ মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। তার এই মতামত দিন দিন আরও স্পষ্ট হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। আজ শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ধরনের মন্তব্য করেছেন। রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এবং নিষিদ্ধ ছাত্রলীগের দ্বারা অতীতে তার ওপর হামলার ছবিগুলো পোস্ট করে জামায়াত-শিবিরের কর্মীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, 'নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য, নিজেরা সারাজীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!' রাশেদ খান জানিয়েছেন, এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার কারণে তিনি বিভিন্ন ফোনকল পাচ্ছেন। তিনি বলেন, 'ওদের (জামায়াত-শিবির) গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেওয়ার প্রেক্ষিতে ফেসবুকে এই বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম।' তিনি আরো বলেন, 'জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে আরো স্পষ্ট হচ্ছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন