ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ


৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী স্থানান্তর ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট সাত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হবে ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লিখিত তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফল, সিলেবাস ও একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফটকপি ডিসিইউ প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্যসেবা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং সাত কলেজের প্রতিটিতে পৃথক হেল্পডেস্ক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য আন্দোলন করছে সরকার: এমপি দিপু

২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ হবে সেপ্টেম্বর ২০২৬ সালে এবং পরীক্ষা শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ ক্ষেত্রে টার্মপেপার মূল্যায়ন স্ব স্ব কলেজের বিভাগ সম্পন্ন করবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ অক্টোবর ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। তাদের পরীক্ষা শুরু হবে একই বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ হবে ডিসেম্বর ২০২৬ সালে। এ বর্ষের পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিষয়ভিত্তিক পরীক্ষার রুটিন ও চূড়ান্ত তারিখ খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডিসিইউ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬ দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


নাসিরনগরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬ দোকান

 

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। বুধবার রাত ১২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের থানা রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিটের কারণে আগুনের উৎপত্তি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দিলীপ সরকারের মেসার্স আনন্দময়ী ভান্ডার থেকে আগুনের শুরু হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে দিলীপ সরকারের মেসার্স আনন্দময়ী ভান্ডার, জগবন্ধু স্টোর, শামসু মিয়ার মুদিমালের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়। নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোতাহার হোসেন জানান, রাত ১২টা ১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের প্রায় ৫ মিনিট সময় লেগেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকলেও অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। এদিকে পূর্বভাগ গ্রামের ব্যবসায়ী জগবন্ধু দেবনাথের দোকানে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর শুনে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্ণীছড়ির দুর্গম দুল্যাতলীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:০১ পি.এম


লক্ষ্ণীছড়ির দুর্গম দুল্যাতলীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

 

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষ্ণীছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে দুল্যাতলী এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার, দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। দুল্লাতলীসহ আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে এই মেডিক্যাল ক্যাম্পেইন এ উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা চিকিৎসকও এই ক্যাম্পেইন এ চিকিৎসাসেবা প্রদান করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন করা স্থানীয় শিক্ষার্থীরাও এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে আগত রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ ও উৎসাহের সৃষ্টি হয়। মানুষের প্রয়োজনের সময়ে পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে-মানুষের কল্যাণেই সেনাবাহিনী, মানুষের পাশে সবসময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে নতুন আইন কর্মকর্তাদের তালিকা ঝালকাঠিতে আইন কর্মকর্তাদের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ঝালকাঠিতে নতুন আইন কর্মকর্তাদের তালিকা ঝালকাঠিতে আইন কর্মকর্তাদের দায়িত্ব

 

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত এবং সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য আইন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তাদের মধ্যে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তারা হলেন—

১. পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা জজ আদালত—অ্যাডভোকেট মো. মাহেব হোসেন।

২. পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—অ্যাডভোকেট মো. আককাস সিকদার।

৩. পাবলিক প্রসিকিউটর (পিপি), শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল—অ্যাডভোকেট মো. ফয়সাল খান।

৪. অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর বাবুল।

৫. অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মো. সোহেল আকন।

৬. অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম।

৭. অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া।

৮. অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মুন্সি রেজাউল হক।

৯. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মো. নুর হোসেন।

১০. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

১১. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট এস এম জসিম উদ্দিন।

১২. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট বাহাউদ্দিন হাসান অলি।

১৩. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট শামীম আকন।

১৪. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

১৫. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন রাজু।

১৬. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মুশফিকুর রহমান।

১৭. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট ফিরোজ হোসাইন।

১৮. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট উম্মে সালমা।

১৯. সহকারী পাবলিক প্রসিকিউটর—অ্যাডভোকেট মিজানুর রহমান।

নতুন আইন কর্মকর্তারা দায়িত্ব পালনকালে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা, আদালতে সরকারের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা এবং বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সেই যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সেই যুবক গ্রেপ্তার

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেল ৩টার সময়ের ঘটনার পর রাত ৩টার দিকে সদর দক্ষিণের বিজয়পুর থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর ওই আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। থানায় মামলা দায়ের হওয়ার পর ডিবি অভিযানে নামে। রাত প্রায় ৩টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

আসামি গ্রেফতারের পর কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, "সাংবাদিকদের ওপর হামলাকারীকে গ্রেফতার করার জন্য আমরা জেলা পুলিশ সুপার ও ডিবি পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধীরা আইনের আওতায় আসলে দ্রুতই অপরাধ কমে আসবে। সাংবাদিকদের ওপর হামলা করার ধৃষ্টতাও ভবিষ্যতে কেউ দেখানোর সাহস করবে না।"

এর আগে, দুপুরে, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা ঘটেছে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায়।

হামলার শিকার সাংবাদিক তানভীর দীপু জানান, "বুধবার দুপুরে আমরা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম। সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার বেরিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আমি যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যাই। লোহার বেরিকেডটি উপরের দিকে ধরে একটি একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করি। এর মধ্যে স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছি এবং মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছি, এ নিয়ে আমার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িত হয়। একপর্যায়ে সে আমার গায়ে ধাক্কা দেয়। পরে আমাকে সেভ করার জন্য সহকর্মী মারুফ এসে আমাদের ছাড়িয়ে নিয়ে আসেন।"

তিনি আরও বলেন, "এ সময় উগ্র ওই ছেলেটা কোনো কারণ ছাড়াই রড হাতে নিয়ে আমাদের দিকে তেঁড়ে আসে। আমরা তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছি। স্থানীয় লোকজন তাকে নিয়ে যায়। আমরাও আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। হঠাৎ করে পিছন থেকে এসে শখ করে মানুষের ঘাড়ে আঘাত করে। এতে সে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমিও এগোতে গেলে সে আমার ওপর হামলা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%