০৫:০৯ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।
শিশুদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের মতো উদ্যোগ আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন।
এছাড়া, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন। পরে তিনি শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদিত নকশা পরিবর্তন, ৫ স্লিপার বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
অনুষ্ঠান শেষে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভবিষ্যতের ভিত্তি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে এ ধরনের জাতীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহিত করতে হবে। তবেই তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তোলে এবং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখে। তিনি শিক্ষকদেরও ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: হিজলায় গুলিবিদ্ধ জেলে আকতার হোসেন নিহত, দায় স্বীকার করছে না কেউ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন