ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে ‘মেন্টাল মানিক’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার


নারায়ণগঞ্জে ‘মেন্টাল মানিক’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ৫০০ পিস ইয়াবাসহ মানিক ওরফে নয়ন, যিনি ‘মেন্টাল মানিক’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ফতুল্লা এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা গিয়েছিল তাকে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান কালের কণ্ঠকে জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং অপরটি মারামারি সংক্রান্ত মামলা। তাকে ৫০০ পিসের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে। তবে তার অন্য মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানেন না তিনি। তবে সিদ্ধিরগঞ্জ থানায় তার একাধিক মামলা রয়েছে বলেও শোনা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যের কাছ থেকে শেখো, তবে নিজের পরিচয় খুঁজে নাও: শান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


অন্যের কাছ থেকে শেখো, তবে নিজের পরিচয় খুঁজে নাও: শান

আজ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের জন্মদিন। এই শিল্পী, যিনি বলিউডের রোমান্টিক ও মেলোডিয়াস গানের জন্য পরিচিত, গান ছাড়াও নিজের স্বকীয়তা বজায় রাখার গুরুত্বের কথাও বলেছেন।

সম্প্রতি হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে শানের জন্মদিন উপলক্ষে তার একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ‘গেম চেঞ্জার্স উইথ কমল নাহতা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, “অন্যের কাছ থেকে শেখো, তবে শেষ পর্যন্ত নিজের কণ্ঠ খুঁজে নিতে হবে।”

শানের এই বক্তব্যের মূল বার্তা হলো—অন্যদের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে হুবহু অনুসরণ করা সাফল্যের পথ নয়। নিজের অভিজ্ঞতা, চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করাটাই অধিক গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রতিদিন মানুষ অন্যের জীবনযাপন, পোশাক, কাজ কিংবা সৃষ্টিশীলতা দেখে প্রভাবিত হচ্ছেন। অনেক সময় অনুকরণ করতে গিয়ে নিজেদের পছন্দ ও স্বকীয়তা আড়ালে চলে যায়।

শানের মতে, যাদের আমরা অনুসরণ করি, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। সেই শেখা আমাদের দক্ষতা ও চিন্তাভাবনাকে সমৃদ্ধ করতে পারে। তবে সময়ের সঙ্গে শেখা বিষয়গুলোকে নিজের মতো করে কাজে লাগানো প্রয়োজন।

অর্থাৎ, অনুপ্রেরণা নেওয়া এবং অনুকরণ করা এক বিষয় নয়। অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করাই হতে পারে স্বকীয়তার পথ।

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল কনটেন্টের বিস্তারের কারণে মৌলিকতা নিয়েও নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে শানের বক্তব্যের গুরুত্ব আরও বেড়েছে। অন্যের কাছ থেকে শেখা সৃজনশীলতার শুরু হতে পারে, তবে নিজের চিন্তা ও কণ্ঠই শেষ পর্যন্ত একটি কাজকে আলাদা পরিচয় দেয়।

শান মূলত হিন্দি, বাংলা, কন্নড় ও তেলুগু ভাষায় গান গেয়েছেন। ২০০০-এর দশকে তার বেশ কিছু জনপ্রিয় গান তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। সংগীতের পাশাপাশি তিনি অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন।

উল্লেখ্য, এই শিল্পী দুটি ফিল্মফেয়ার পুরস্কার ও তিনটি আইফা পুরস্কারও পেয়েছেন। তবে দীর্ঘ সংগীতজীবনের পাশাপাশি নিজের স্বকীয়তা ধরে রাখার বার্তাটিও তার জন্মদিনে নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট ও ১টি টি-শার্ট, আইডি কার্ডের ছবি ৩টি এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ইমরান আহমেদ (২০), পিতা সামছুদ্দিন মিয়া এবং মাসুম আহমদ (১৯), পিতা বিলাল মিয়া রয়েছেন। তাদের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গ্রেপ্তাররা মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করে বিভিন্ন স্টলে যান। এ সময় তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। তারা সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শন করেন এবং মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখান। একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তার ভয়ভীতি দেখান।

মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং তাদের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদ একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারকের চিঠিতে ৭ বছরের ধর্ষণের শিকার শিশুর সাহসিকতার প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


বিচারকের চিঠিতে ৭ বছরের ধর্ষণের শিকার শিশুর সাহসিকতার প্রশংসা

ভারতের এক বিচারক সাত বছর বয়সী ধর্ষণের শিকার শিশুটির সাহসিকতার জন্য প্রশংসা করেছেন। আবেগঘন চিঠিতে বিচারক তার নির্যাতনকারীকে আমৃত্যু কারাগারে থাকার নিশ্চয়তা দিয়েছেন। এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

বিবিসি সূত্রে জানা যায়, বিচারক রজনী রাঙ্গা তার চিঠিতে শিশুটিকে ‘এই আদালত দেখা সবচেয়ে সাহসী ছোট্ট মেয়ে’ হিসেবে উল্লেখ করেছেন। ২০২৩ সালের ২৩ জুলাই শিশুটির বয়স যখন সাত বছর, তখন সে যৌন নির্যাতনের শিকার হয়। মামলার রায় ঘোষণার পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। রায়ে বলা হয়, তাকে জীবনের বাকি সময় কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে শিশুটিকে ১০ লাখ ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

রায়ের শেষে বিচারক আনুষ্ঠানিক আইনি ভাষা থেকে বেরিয়ে শিশুটিকে উদ্দেশ্য করে লেখেন, “তুমি যখন বলেছিলে, ‘আঙ্কেলকে বৃদ্ধ না হওয়া পর্যন্ত জেলে রাখা হো’—এই আদালত তোমার কথা শুনেছে এবং তোমার সেই অনুরোধের জবাব দিয়েছে।”

তিনি আরো উল্লেখ করেন, শিশুটি যাকে ‘আঙ্কেল’ বলে ডাকত, সেই ব্যক্তি আর কখনো মুক্তভাবে বের হতে পারবে না। তাকে জীবনের বাকি সময় কারাগারে থাকতে হবে এবং সেখানেই তার বয়স বাড়বে ও মৃত্যু হবে। ফলে সে আর শিশুটির, তার ছোট বোনের কিংবা অন্য কোনো শিশুর ক্ষতি করতে পারবে না।

শিশুটির সাহসের প্রশংসা করে বিচারক বলেন, আদালতে এসে নির্যাতনকারীকে শনাক্ত করা এবং সত্য বলা ছিল অত্যন্ত সাহসিকতার কাজ। তিনি বলেন, শিশুটি চুপ থাকেনি; বরং মাকে বিষয়টি জানিয়েছিল। তার সাহসের কারণেই ওই ব্যক্তি আর কোনো শিশুর ক্ষতি করতে পারবে না।

চিঠির শেষাংশে বিচারক লেখেন, ‘আদালত শিশুটির হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে পারবে না। তবে এখন তাকে নিজের জীবন উপভোগ করতে, স্কুলে যেতে, বন্ধু তৈরি করতে, হাসতে, খেলতে ও স্বপ্ন দেখতে বলেন। আদালত তার সাহস সবসময় মনে রাখবে।’

বিবিসি জানাচ্ছে, গত ১১ জুলাই দেওয়া রায়ের অংশ ছিল এই চিঠি। সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক আদেশে বিচারকের চিঠিটি পুনরুৎপাদন করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। হাইকোর্ট আসামির জামিন ও সাজা স্থগিতের আবেদন নাকচ করে দেয়।

আদালত চিঠিটিকে শিশুটির জন্য ‘উৎসাহের বার্তা’ হিসেবে উল্লেখ করে দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে এর একটি কপি ছাপিয়ে ক্ষতিপূরণের অর্থের সঙ্গে শিশুটির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

চিঠিটি প্রকাশ্যে আসার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে বিরল ঘটনা ও আশার আলো হিসেবে উল্লেখ করে বিচারকের প্রশংসা করেছেন। একই সঙ্গে সাত বছর বয়সে শিশুটির ওপর সংঘটিত যৌন নির্যাতনের ঘটনায় অনেকে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ভারতের সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে পকসো আইনের আওতায় ৬৯ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়।

শিশু অধিকারকর্মীরা বলছেন, সাত বছর বয়সী শিশুটির ঘটনা ব্যতিক্রম নয়। অনেক ক্ষেত্রেই নির্যাতনকারী ভুক্তভোগীর পরিচিত, বিশ্বস্ত ব্যক্তি বা দেখভালের দায়িত্বে থাকা কেউ হওয়ায় বহু ঘটনা কর্তৃপক্ষের কাছে জানানো হয় না।

রায়ে বিচারক শিশুর ওপর যৌন নির্যাতনের দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টিও তুলে ধরেন। অপরাধের ধরন, শিশুটির গভীর ভোগান্তি এবং এর আজীবন প্রভাব বিবেচনায় নিয়ে আদালতের আদেশটি শিশুটিকে ‘সেরে ওঠা ও স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করার’ একটি প্রচেষ্টা বলেও উল্লেখ করেন বিচারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুত্বে ভক্তদের মধ্যে ভার্চুয়াল লড়াই শুরু জোভান-তৌসিফের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


বন্ধুত্বে ভক্তদের মধ্যে ভার্চুয়াল লড়াই শুরু জোভান-তৌসিফের

ভক্তদের মধ্যে প্রিয় অভিনয়শিল্পীকে সেরা প্রমাণ করার জন্য ভার্চুয়াল লড়াই নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রায়ই দেখা যায়, প্রিয় তারকাকে এগিয়ে রাখতে অন্য তারকার ভক্তদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনেকে। কখনো কখনো সেই তর্ক রীতিমতো ঝগড়া কিংবা কটূক্তিতে রূপ নেয়।

তবে এবার যে দুই তারকাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ চলছে, তারা দুজনই একে অপরের কাছের বন্ধু। শুধু বন্ধুত্বই নয়, অভিনয়জীবনের শুরু থেকেই একসঙ্গে পথ চলছেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। ভক্তদের এই প্রতিদ্বন্দ্বিতার মাঝে তাদের বন্ধুত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন জোভান।

বুধবার দুপুরে তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে নিজের ফেসবুকে জোভান লিখেছেন, “আমাদের দুজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটি, এত ভার্চুয়াল মারামারি করার আগে একটা জিনিস জেনে রাখেন, আমরা একে অপরকে যতটা সম্মান করি, আপনারা একে অপরকে ততটা সম্মান করেন না।”

জোভান ও তৌসিফের বন্ধুত্বের ইতিহাস বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরুতেই রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর নিয়মিত একসঙ্গে কাজ করতে গিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স প্রায় ১৩ বছর হয়ে গেছে।

ব্যস্ততা বাড়লেও সেই বন্ধুত্বে ভাটা পড়েনি। এখনও সুযোগ পেলেই একসঙ্গে আড্ডা দেন তারা। বন্ধুত্বের এই সম্পর্ক নিয়ে এর আগে জোভান বলেছিলেন, “আমরা সবাই একটা ব্যাপার অনুভব করি, ব্যস্ততা যতই থাকুক না কেন, মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুরা এক হলে মন ভালো হয়। আড্ডায় আমাদের খোঁচাখুঁচি চলতেই থাকে। বেশির ভাগ সময় আমরা ক্যারিয়ার, ব্যক্তিগত নানা কিছু নিয়ে মজা করি...খুনসুটি আরকি। বন্ধুদের মধ্যে যা হয়। এখনো তৌসিফের সঙ্গে যখনই দেখা হোক বা কথা হোক, ওই সম্পর্ক আগের মতো।”

জোভানের পোস্টে ভক্তদের মন্তব্যেও ফুটে উঠেছে সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র। একজন লিখেছেন, “জোভান ভাই আমার কাছে সেরা।” জবাবে আরেকজন মন্তব্য করেছেন, “তৌসিফ ভাই সেরা।”

রাজীব অভি নামের একজন মন্তব্যে লিখেছেন, “গ্রুপে বা পোস্টে ফ্যানরা যেমন ঝগড়াঝাঁটি করে দিন শেষে জেনে রাখুন তারাও ইনবক্সে একসঙ্গে আড্ডা দেয়। সম্পর্ক হাতেগোনা দুই-একজন ছাড়া সবার সঙ্গেই সবার বেশ ভালো।”

সবশেষে ভক্তদের এই ভার্চুয়াল লড়াইয়ের বিষয়টি একেবারে নিজের মতো করে তুলে ধরেছেন জোভান। তার কথায়, “যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের। আপনারা ফ্যান হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করেন, আর আমরা প্রতিযোগী হয়ে একসঙ্গে আড্ডা দিই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%