প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ৫০০ পিস ইয়াবাসহ মানিক ওরফে নয়ন, যিনি ‘মেন্টাল মানিক’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ফতুল্লা এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা গিয়েছিল তাকে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান কালের কণ্ঠকে জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং অপরটি মারামারি সংক্রান্ত মামলা। তাকে ৫০০ পিসের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে। তবে তার অন্য মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানেন না তিনি। তবে সিদ্ধিরগঞ্জ থানায় তার একাধিক মামলা রয়েছে বলেও শোনা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন