০৪:৪৩ পি.এম
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাদেশিক পুলিশ আজ সকাল ১০টায় জানিয়েছে যে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, আসাদাবাদ শহরের আন্দার সের এলাকার একটি স্কুলে সকাল ১০টায় বিস্ফোরণটি ঘটে। তিনি উল্লেখ করেন যে, এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর, মেডিক্যাল টিম আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ইসরাইল অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে, সতর্ক সাইমন সেবাগ
গত আগস্টে আফগান রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল। সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন