প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বেলাবো উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও বেলাবো উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে (৪১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর)বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহর নির্দেশে বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃত শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্ৰামের বাসিন্দা। তিনি মো. মাসুদ মিয়ার স্ত্রী এবং মো. আব্দুল সাত্তার শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়,শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান,শারমিন আক্তার খালেদা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী।তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্য ও পুলিশের বিশেষ অভিযানের ভিত্তিতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে,চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৈরাজ্যে ও অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন