০৭:৪১ এম
কুমিল্লার দাউদকান্দির মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
এই ঘটনা ঘটেছে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায়।
নিহত দুই শিশুর পরিচয় হলো- তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) এবং জাহিদুর রহমানের ছেলে আদিল (২)।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড
স্থানীয়রা এবং পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মালীগাঁও সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন তাদের মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জরুরি বিভাগের জন্য দুই শিশুকে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পরিবার থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবুও তারা খোঁজখবর নিচ্ছেন।
আরও পড়ুন: নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন