ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২


নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বঘোষিত মাদক নির্মূল কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে নিহতের ছেলে রেজাউল করিম বাদশা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শাকতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়েজ উদ্দিন একই এলাকার মো.জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজারে ভ্যানে করে আম, কাঁঠাল ও সবজি বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের ছিদ্দিকিয়া আলীয়া মাদরাসার পেছনে কবরস্থানের পাশ থেকে স্বঘোষিত মাদক নির্মূল কমিটির ১০ থেকে ১৫ জন সদস্য ফয়েজ উদ্দিন, মো. কিরণ ও মো. আজিজ নামে তিনজনকে আটক করে। পরে তাদের মাদকসেবী আখ্যা দিয়ে নদনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে ফয়েজ উদ্দিন গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অপর দুজনকে নদনা ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে কিরণ ও আজিজকে উদ্ধার করে। পরে গ্রাম পুলিশ শফিক উল্লার সহযোগিতায় টহল পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে, গুরুতর আহত অবস্থায় ফয়েজ উদ্দিনকে স্বজনরা সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায়। বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলেকে আল্লাহর কাছে সোপর্দ করলাম। আমার ছেলেকে পরিকল্পিতভাবে চিহ্নিত মাদক কারবারিরা একত্রিত হয়ে হত্যা করেছে।

ওসি আরও বলেন, মামলায় ১২ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে: শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মাঝেই একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, চুক্তি যখন চূড়ান্ত হবে, তখন ইলেকট্রনিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষর করা হতে পারে। এর পরেই আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের অঙ্গীকারের প্রশংসা করেছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর সমর্থনের জন্য ধন্যবাদও জানান।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজির একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরার সময় জালের মধ্যে কচ্ছপটি আটকা পড়ে। পরে ওই জেলে সেটি বাড়িতে নিয়ে রাখেন।

কচ্ছপ ধরা পড়ার খবর এলাকার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান। এরপর, বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি সঠিকভাবে নির্ধারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বাংলাদেশ চলচ্চিত্রের অভিনয়শিল্পী আসমা ঝিলিককে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। 

নিহত আসমা ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বহুতল ভবন থেকে ফেলে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আসমার বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমার কলিজার টুকরা বোনকে গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন।

অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেয় সাইফুল্লাহ। নিচে পড়ার সাথে সাথেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে। আসামী এখন জেলহাজতে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধান ২৫ বছর বয়সি এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন। পরে ওই নারীর গর্ভবতী হয়ে পড়লে তিনি তার ভ্রূণ নষ্ট করেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে শিবির নেতা জিসান আত্মগোপনে চলে যান।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশের সুপার বলেন, নিখোঁজ ডায়েরির পর পুলিশ তাকে উদ্ধারের জন্য মাঠে নামে। অনুসন্ধান চলাকালীন প্রথমে জিসানের চাচাতো ভাই সজীবকে জিজ্ঞাসাবাদ করা হয়। সজীবের মাধ্যমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেতে শুরু করে।

শনিবার (১৩ জুন) ভুক্তভোগী নারী দাউদকান্দি থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। মামলায় ওই নারী অভিযোগ করেন, শিবির নেতা জিসান ৫-৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ২৫ বছর বয়সি এক নারীর সঙ্গে। পরিচয়ের পর দুজনের মধ্যে কথাবার্তা হতে শুরু করে। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর জিসান তার দাউদকান্দি ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। সবশেষ গত ২০ মে নারীকে ধর্ষণ করা হয়। এর ফলে ওই নারী গর্ভবতী হয়ে যান। পরে বিভিন্ন সময় জিসান ওই নারীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দিতে থাকে।

এরপর দাউদকান্দির সেকান্দর আলীর ফার্মেসি থেকে সিজানওষুধ এনে নারীকে খাওয়ান। অন্তত ২-৩ দিন পর নারী সুস্থ না হওয়ায় প্রচণ্ড রক্তক্ষরণের পর আমি ভুক্তভোগী নারী জিসানের চাচাতো ভাই সজীবকে বিষয়টি জানালে সজীবের মাধ্যমে পুনরায় জিসান ওষুধ পাঠান। ইতোমধ্যেই ভিকটিমের রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। গত শুক্রবার (১২ জুন) দুজনের বিয়ের কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১১ জুন) রাত আটটার পর বিয়ের আয়োজন না করার তালবাহনায় জিসান আত্মগোপন করেন এবং চাচাতো ভাই রাসেলের মাধ্যমে দাউদকান্দি থানায় জিডি করেন।

পরবর্তীতে শুক্রবার (১২ জুন) রাতে লাকসাম থেকে স্থানীয় লোকজন ও পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভুক্তভোগী নারীর মামলা অনুযায়ী জিসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে তুলতে দেরি হচ্ছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে আদালতে তোলা হবে।

পুলিশ সুপার দাবি করেন, ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধান পুরোপুরি সুস্থ আছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে আদালতে নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, মূলত ভুক্তভোগী নারীর অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনার রহস্য এবং বিস্তারিত আরও জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%