০৪:০৯ এম
ভালুকায় আবাসিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই প্রকল্পের উদ্বোধন করেন।
এটি জানা গেছে যে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির শুরুতে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা সোহেল রানার বাড়িতে পাঁচ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। ছাদে বা পিলার বসিয়ে ডোমেস্টিক রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যাবে। একটি সোলারের নির্ধারিত মূল্যের ২০ শতাংশ টাকা গ্রাহক জমা দিবে। বাকি টাকা ইডকল এবং বিআইএফএফএল লোন হিসাবে প্রদান করবে। পরে কিস্তিতে ওই টাকা শোধ করতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন