ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ


রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ছাত্রটির নাম মো. করিম (১৮)৷

তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

এই ঘটনা ঘটেছিল সোমবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে। গুরুতর অবস্থায় আহত করিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের অভিযোগ, গুদাম কর্মকর্তা প্রত্যাহার

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদির আমতলাতেই বসবাস করেন। রাতে নিজেই ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান।

করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর একাই বাসায় ফিরছিল। তখন আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। গুলিতে করিম দুই পায়ে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বের হয়ে যায়।

রফিকুল ইসলাম অবিলম্বে জানান, রাতেই চিকিৎসা শেষে করিমকে বাসায় পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে, সেটি জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫১ এম


টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

টেকনাফে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি কর্তৃক এক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। এসময় তার সাথে পাওয়া যায় এক লাখ ছয় হাজার পিস ইয়াবা। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি হলেন কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন, যার বয়স ৩৬ বছর।

বিজিবি অধিনায়ক জানান, গত ২৭ জুলাই রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসার পর কর্তব্যরত বিজিবি সদস্যগণ সেখানে তল্লাশি কার্যক্রম শুরু করেন।

তল্লাশির সময় প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের পলিথিন দ্বারা প্যাঁচানো ১৬টি কাট, যা মোট এক লাখ ছয় হাজার পিস ইয়াবা, উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন যে ইয়াবাগুলো তিনি টেকনাফ থেকে সংগ্রহ করেছেন এবং কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

এ সময় তিনি কোর্ট পুলিশে কর্মরত জিআরও এবং সিএসআই দের সমস্যা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের কে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সততা এবং নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। সেই সাথে কোথাও কোন অনিয়ম হলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন কোর্ট পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। কোট পুলিশগণ আদালতের সাথে বিচারপ্রার্থী এবং এডভোকেটদের সমন্বয় সাধন করে থাকেন। কোট পুলিশ আদালতের সাথে বিভিন্ন পুলিশ স্টেশনের সমন্বয় সাধন করে থাকেন। পুলিশ সুপার থানার আলামত নিষ্পত্তি, আসামী পরিবহন, আসামি আদালতে তোলা সহ বিভিন্ন কাজে নিরাপত্তায় বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর থানায় বিশেষ অভিযান :গতকাল্য ২৭ শে জুলাই ১২ জন আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


নওগাঁ মহাদেবপুর থানায় বিশেষ অভিযান :গতকাল্য ২৭ শে জুলাই ১২ জন আসামি গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনা মোতাবেক মহাদেবপুর থানার মাদক বিরোধী ৩টি পৃথক অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ১০ লিটার চোলাইমদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী, ৭.৫ লিটার চোলাইমদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ২৫০ গ্রাম গাজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি পৃথক মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ভ্রাম্যমান আাদালতে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৫ জন আসামি এবং ওয়ারেন্ট মূলে ০২ জন আসামি সহ সাতজনকে গ্রেফতার করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মহাদেবপুর থানার অভিযানে সর্বমোট ১২ জন আসামিকে পুলিশ এসকর্ট এর মাধ্যমে গতকাল কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মহাদেবপুরে পৃথক অভিযানে ১০৫ লিটার চোলাইমদ, মদ তৈরির উপকরণ, ১৩,৩০০ টাকা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ এম


নওগাঁর মহাদেবপুরে পৃথক অভিযানে ১০৫ লিটার চোলাইমদ, মদ তৈরির উপকরণ, ১৩,৩০০ টাকা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে রাইগা ইউনিয়নের আতুরায় অভিযান পরিচালনা করে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। শহীদ (৩৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-আতুরা, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।

মহাদেবপুর থানাধীন উত্তরগ্রাম দোহালী গ্রামে অভিযানে পলাতক আসামি ১। সাধন চন্দ্র মন্ডল (৩৬), পিতা-মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, ২।শ্যামলী রানী (৩২), স্বামী - শ্রী সাধন চন্দ্র মন্ডল, উভয় গ্রাম-দোহালি শাখারীপাড়া, থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁদের বসত বাড়ি হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) এবং চোলাই মদ বিক্রয় লব্ধ -১৩,৩০০/- টাকা উদ্ধার পূর্বক পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

মহাদেবপুর থানার আরেক অভিযানে কুঞ্জবন হতে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। নাহিদ মিয়া (২২), পিতা-মোঃ মুরাদ জামান, সাং-কুঞ্জবন, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%