ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান: হুমকি মোকাবেলায় সংলাপই সবচেয়ে কার্যকর অস্ত্র


ইরান: হুমকি মোকাবেলায় সংলাপই সবচেয়ে কার্যকর অস্ত্র

হুমকি মোকাবেলায় সংলাপ ও শান্তির বিকল্প কোনো অস্ত্র নেই, এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

এই তথ্যটি ইরানের বার্তা সংস্থা আইএসএনএ’র মাধ্যমে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়।

তিনি উল্লেখ করেন, ‘শান্তি’ কেবল যুদ্ধের অনুপস্থিতিকে বোঝায় না; বরং এর সঙ্গে মানুষের নিরাপত্তা, স্বস্তি ও সমৃদ্ধিও জড়িত।

আরও পড়ুন: স্পেনে ২ ট্রেনের সংঘর্ষ: দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাচ্ছে

বাঘায়ি আরও বলেন, প্রতিপক্ষের আক্রমণাত্মক কর্মকাণ্ডকে অকার্যকর করে দেওয়ার ক্ষেত্রে সংলাপ ও শান্তির মতো কার্যকর কোনো অস্ত্র নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তির চেষ্টা চালাচ্ছে, এবং এ ক্ষেত্রে সহযোগিতা করছে দেশের ভেতরে অবস্থানরত গুপ্ত ও সুপ্তরা।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই কথা বলেন।

রিজভী আরো জানান, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে তিনি উল্লেখ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংকট চলছে। বিরোধী দলের নেতাদের বড় বড় কথা বলার আগে সংবাদপত্র পড়া উচিত।

জামায়াতের এক হাজার গাড়ি নিয়ে লং মার্চের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি এত জ্বালানি অপচয় না করা হতো, তাহলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বিষয় বুঝতে পারছে। সংকট সত্ত্বেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির পথে রয়েছে।

রিজভী আরও বলেন, বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, তা ১৭ বছর আগে সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর দাবি, হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


নেতানিয়াহুর দাবি, হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যা করা হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে।

বুধবার তারা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন যে, খান ইউনিসে পরিচালিত বিমান হামলায় আবু আলওয়ান নিহত হন। নেতানিয়াহু ও কাটজ এই অভিযানকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে অভিহিত করে দেশটির সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন।

তবে এই হামলা ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় কার্যকর যুদ্ধবিরতির মধ্যেই সংঘটিত হয়েছে। যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী, সামরিক অভিযান বন্ধ থাকার কথা ছিল।

এর আগে নাসের মেডিক্যাল কমপ্লেক্সের সূত্রে জানা যায়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

তবে নেতানিয়াহু ও কাটজের বিবৃতিতে উল্লেখ করা হামলা কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে এসব হতাহতের বিষয়ে নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ১০ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পের রমরমা বাণিজ্য, প্রশাসনের নজরদারির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ভৈরবে ১০ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পের রমরমা বাণিজ্য, প্রশাসনের নজরদারির দাবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের রাজস্ব স্ট্যাম্পের একটি নকল চক্র সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্টেশনারি ও কম্পিউটারের দোকানে অবাধে বিক্রি হচ্ছে এসব জাল স্ট্যাম্প। খালি চোখে আসল ও নকলের তফাত সহজে বোঝা না গেলেও এর মাধ্যমে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বড় ধরনের আইনি ঝুঁকির মুখে পড়েছেন।

জানা যায়, চক্রের সদস্যরা আসল রাজস্ব স্ট্যাম্পের হুবহু নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। নিরাপত্তা কালি, জলছাপ এবং কাগজের মানে সূক্ষ্ম তফাত থাকলেও সাধারণ গ্রাহকরা তা ধরতে পারছেন না। চক্রটি স্থানীয় কিছু কম্পিউটারের দোকান ও স্টেশনারি ব্যবসায়ীকে কম দামে এসব স্ট্যাম্প সরবরাহ করে। অধিক লাভের লোভে ব্যবসায়ীরাও সাধারণ গ্রাহকদের কাছে এগুলো বিক্রি করছেন। দলিলপত্র, চুক্তিপত্র এবং বিভিন্ন দাপ্তরিক কাজে এই জাল স্ট্যাম্প ব্যবহারের ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতার শঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কম্পিউটারের দোকানি জানান, ভৈরব উপজেলার সামনে দুলাল মিয়ার ফটোস্টেট দোকান থেকে তারা এই নকল রাজস্ব স্ট্যাম্প সংগ্রহ করেন। তিনি আরও বলেন, পোস্ট অফিস থেকে রাজস্ব স্ট্যাম্প কিনে তেমন লাভ হয় না। আমরা ১০ টাকার রাজস্ব স্ট্যাম্পগুলো দুলাল মিয়ার কাছ থেকে ৭ টাকায় কিনে থাকি এবং পরে তা খুচরা বিক্রি করি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মিয়া দাবি করেন, এই রাজস্ব স্ট্যাম্পগুলো অন্য কেউ আমাকে দিয়ে যায় না। আমি অনেক সময় পরিচিত বিভিন্ন রিকশাওয়ালাকে বলে দিলে তারা পোস্ট অফিস থেকে এনে দেয় বা নিজে গিয়েও আনি। পোস্ট অফিস থেকে অধিক সংখ্যক রাজস্ব স্ট্যাম্প কেনার সময় কোনো মেমো দেওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো মেমো দেওয়া হয় না এবং এগুলো আসল নাকি নকল তা তিনি জানেন না।

স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন বলেন, আমরা জরুরি প্রয়োজনে বাইরে থেকে স্ট্যাম্প কিনি। কিন্তু ১০ টাকার এই স্ট্যাম্পগুলোও যে নকল হতে পারে, তা আমাদের ধারণার বাইরে ছিল। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। প্রশাসনের উচিত অবিলম্বে এই চক্রটিকে আইনের আওতায় আনা।


তবে পোস্ট অফিস থেকে স্ট্যাম্প বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ভৈরব পোস্ট মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, আমাদের এখানে প্রতি মাসে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার রাজস্ব স্ট্যাম্প বিক্রি হয়। হেড অফিস থেকে সরাসরি স্ট্যাম্প এনে আমরা স্লিপ বা মেমোর মাধ্যমে বিক্রি করি। সুতরাং, আমাদের অফিস থেকে নকল স্ট্যাম্প বিক্রির কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, যদি কেউ প্রমাণ করতে পারে যে অফিস থেকে নকল স্ট্যাম্প দেওয়া হয়েছে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গণমাধ্যমের কাছে দেখানো স্ট্যাম্পটি দেখে তাঁর কাছে আসল বলে মনে হয়নি।


এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। খুব শীঘ্রই বাজার মনিটরিং ও জালিয়াতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রেসিডেন্টের

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানের লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএসহ সকল অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে সকল পক্ষ সমান সুবিধা পায়।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের পুনরুদ্ধারের সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করা আবশ্যক। এসময় তিনি দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার তাগিদ দিয়ে প্রেসিডেন্ট বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

এসময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএ-র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%