ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা


ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তির চেষ্টা চালাচ্ছে, এবং এ ক্ষেত্রে সহযোগিতা করছে দেশের ভেতরে অবস্থানরত গুপ্ত ও সুপ্তরা।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই কথা বলেন।

রিজভী আরো জানান, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে তিনি উল্লেখ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংকট চলছে। বিরোধী দলের নেতাদের বড় বড় কথা বলার আগে সংবাদপত্র পড়া উচিত।

আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল

জামায়াতের এক হাজার গাড়ি নিয়ে লং মার্চের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি এত জ্বালানি অপচয় না করা হতো, তাহলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বিষয় বুঝতে পারছে। সংকট সত্ত্বেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির পথে রয়েছে।

রিজভী আরও বলেন, বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, তা ১৭ বছর আগে সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর দাবি, হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


নেতানিয়াহুর দাবি, হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যা করা হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে।

বুধবার তারা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন যে, খান ইউনিসে পরিচালিত বিমান হামলায় আবু আলওয়ান নিহত হন। নেতানিয়াহু ও কাটজ এই অভিযানকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে অভিহিত করে দেশটির সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন।

তবে এই হামলা ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় কার্যকর যুদ্ধবিরতির মধ্যেই সংঘটিত হয়েছে। যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী, সামরিক অভিযান বন্ধ থাকার কথা ছিল।

এর আগে নাসের মেডিক্যাল কমপ্লেক্সের সূত্রে জানা যায়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

তবে নেতানিয়াহু ও কাটজের বিবৃতিতে উল্লেখ করা হামলা কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে এসব হতাহতের বিষয়ে নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ১০ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পের রমরমা বাণিজ্য, প্রশাসনের নজরদারির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ভৈরবে ১০ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পের রমরমা বাণিজ্য, প্রশাসনের নজরদারির দাবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের রাজস্ব স্ট্যাম্পের একটি নকল চক্র সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্টেশনারি ও কম্পিউটারের দোকানে অবাধে বিক্রি হচ্ছে এসব জাল স্ট্যাম্প। খালি চোখে আসল ও নকলের তফাত সহজে বোঝা না গেলেও এর মাধ্যমে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বড় ধরনের আইনি ঝুঁকির মুখে পড়েছেন।

জানা যায়, চক্রের সদস্যরা আসল রাজস্ব স্ট্যাম্পের হুবহু নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। নিরাপত্তা কালি, জলছাপ এবং কাগজের মানে সূক্ষ্ম তফাত থাকলেও সাধারণ গ্রাহকরা তা ধরতে পারছেন না। চক্রটি স্থানীয় কিছু কম্পিউটারের দোকান ও স্টেশনারি ব্যবসায়ীকে কম দামে এসব স্ট্যাম্প সরবরাহ করে। অধিক লাভের লোভে ব্যবসায়ীরাও সাধারণ গ্রাহকদের কাছে এগুলো বিক্রি করছেন। দলিলপত্র, চুক্তিপত্র এবং বিভিন্ন দাপ্তরিক কাজে এই জাল স্ট্যাম্প ব্যবহারের ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতার শঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কম্পিউটারের দোকানি জানান, ভৈরব উপজেলার সামনে দুলাল মিয়ার ফটোস্টেট দোকান থেকে তারা এই নকল রাজস্ব স্ট্যাম্প সংগ্রহ করেন। তিনি আরও বলেন, পোস্ট অফিস থেকে রাজস্ব স্ট্যাম্প কিনে তেমন লাভ হয় না। আমরা ১০ টাকার রাজস্ব স্ট্যাম্পগুলো দুলাল মিয়ার কাছ থেকে ৭ টাকায় কিনে থাকি এবং পরে তা খুচরা বিক্রি করি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মিয়া দাবি করেন, এই রাজস্ব স্ট্যাম্পগুলো অন্য কেউ আমাকে দিয়ে যায় না। আমি অনেক সময় পরিচিত বিভিন্ন রিকশাওয়ালাকে বলে দিলে তারা পোস্ট অফিস থেকে এনে দেয় বা নিজে গিয়েও আনি। পোস্ট অফিস থেকে অধিক সংখ্যক রাজস্ব স্ট্যাম্প কেনার সময় কোনো মেমো দেওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো মেমো দেওয়া হয় না এবং এগুলো আসল নাকি নকল তা তিনি জানেন না।

স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন বলেন, আমরা জরুরি প্রয়োজনে বাইরে থেকে স্ট্যাম্প কিনি। কিন্তু ১০ টাকার এই স্ট্যাম্পগুলোও যে নকল হতে পারে, তা আমাদের ধারণার বাইরে ছিল। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। প্রশাসনের উচিত অবিলম্বে এই চক্রটিকে আইনের আওতায় আনা।


তবে পোস্ট অফিস থেকে স্ট্যাম্প বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ভৈরব পোস্ট মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, আমাদের এখানে প্রতি মাসে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার রাজস্ব স্ট্যাম্প বিক্রি হয়। হেড অফিস থেকে সরাসরি স্ট্যাম্প এনে আমরা স্লিপ বা মেমোর মাধ্যমে বিক্রি করি। সুতরাং, আমাদের অফিস থেকে নকল স্ট্যাম্প বিক্রির কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, যদি কেউ প্রমাণ করতে পারে যে অফিস থেকে নকল স্ট্যাম্প দেওয়া হয়েছে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গণমাধ্যমের কাছে দেখানো স্ট্যাম্পটি দেখে তাঁর কাছে আসল বলে মনে হয়নি।


এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। খুব শীঘ্রই বাজার মনিটরিং ও জালিয়াতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রেসিডেন্টের

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানের লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএসহ সকল অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে সকল পক্ষ সমান সুবিধা পায়।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের পুনরুদ্ধারের সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করা আবশ্যক। এসময় তিনি দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার তাগিদ দিয়ে প্রেসিডেন্ট বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

এসময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএ-র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, বিভাগীয় পর্যায়ে হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, বিভাগীয় পর্যায়ে হচ্ছে না

নানা আলোচনা, উদ্যোগ ও সম্ভাব্যতা যাচাইয়ের পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে না। প্রশাসন এবারও ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সময়সূচি, পরীক্ষা কেন্দ্রের সংকট, ব্যবস্থাপনা জটিলতা ও বাড়তি ব্যয়সহ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী একাডেমিক কাউন্সিল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম জানান, "আগামী ১৭ জানুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।" তবে তিনি উল্লেখ করেন যে, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে অধ্যাপক আলম বলেন, "বর্তমান সময়সূচির কারণে এবার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে।" তিনি আরও বলেন, "যেসব সময়ে পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে, সেসব স্পট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।" বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যা ভর্তি কার্যক্রমের শুরুতে দেরি ঘটাবে। তাই এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর থেকে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো. আলী রেজা জানান, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যা সামনে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং সময় আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে, ফলে জাবির জন্য প্রয়োজনীয় কেন্দ্র এবং সময় পাওয়া কঠিন হচ্ছে।

তিনি বলেন, "দরকারি খরচও বেড়ে যাবে।" বিষয়গুলো জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে, যা চলতি মাসেই অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজন করলে শিক্ষক সম্মানী, অ্যাসিস্ট্যান্ট ফি, আবেদন ফি, কেন্দ্র ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে ব্যয় বাড়বে। এতে ভর্তি পরীক্ষার খরচ বর্তমান ব্যবস্থার তুলনায় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সভায় আলোচনা হয়েছে যে, ভর্তি পরীক্ষার ফি প্রায় ১ হাজার ৬শ থেকে ১ হাজার ৭শ টাকা পর্যন্ত হতে পারে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের দাবি নতুন নয়।

২০২২ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ করেছিল। তবে সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের বাইরে পরীক্ষা কেন্দ্র না রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যানজট, পরিবহণ সংকট, পার্কিং, পানি, খাবার ও পরীক্ষাকেন্দ্র নিয়ে নানা ভোগান্তির অভিযোগ ওঠে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জোরালো হয়।

২০২৫ সালের ডিসেম্বরেও জাবির ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানও ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ৮ জুলাই বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য চারটি পৃথক উপকমিটি গঠন করে জাবি প্রশাসন। আগস্টেও প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়ে কাজ চলার কথা জানানো হয়। তবে শেষপর্যন্ত কেন্দ্র ও সময়সূচি ব্যবস্থাপনার জটিলতা এবং বাড়তি ব্যয়ের কারণে চলতি শিক্ষাবর্ষে সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%